জাতীয় সংবাদ
সারা দেশে ইয়াবা ছড়িয়ে দেওয়া মূলহোতা গ্রেপ্তার

প্রবাহ রিপোর্ট ঃ সারা দেশে ইয়াবা ছড়িয়ে দেওয়ার মূলহোতা কামাল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার মোঃ কামাল হোসেন (৩৪), টেকনাফ থানার সাবরাং থেকে সিকদাপাড়া জহির মাস্টার বাড়ির মৃত জহির আহম্মদ মাস্টারের ছেলে। বাকলিয়া থানার ওসি ইখতিয়ার উদ্দিন বলেন, গত ২৬ আগস্ট বাকলিয়া থানা এলাকা থেকে মোঃ আহসান হাবীবকে ৭ হাজার ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হাবীবের দেওয়া তথ্যমতে বাকলিয়া থানা পুলিশ টেকনাফের সাবরাং সিকদারপাড়া এলাকায় অভিযান চালিয়ে সারা দেশে ইয়াবা ছড়িয়ে দেওয়ার মূলহোতা আসামি কামাল হোসেনকে গ্রেপ্তার করে। কামাল হোসেনকে আদালতে পাঠানো হয়েছে।



