জাতীয় সংবাদ

ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে আ.লীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার

প্রবাহ রিপোর্ট ঃ রাজধানীর দারুসসালাম এলাকায় ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১২ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে দারুসসালাম থানা পুলিশ। গত বৃহস্পতিবার বিকাল পৌনে ৪টার দিকে টেকনিক্যাল মোড়ে এ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। ডিএমপির মিডিয়া শাখার উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গত বৃহস্পতিবার বিকাল পৌনে ৪টার দিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের বেশ কয়েকজন নেতাকর্মী টেকনিক্যাল মোড়ে জড়ো হয়ে ঝটিকা মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। খবর পেয়ে থানার টহল দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় ১২ জনকে আটক করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে যায়। গ্রেপ্তারকৃতরা হলোÍ নাটোর জেলার বড় বড়াই গ্রামের যুবলীগের সক্রিয় সদস্য মোঃ আল আমিন (৩২), চাঁদপুর সদর ১২ নং চন্দ্রা ইউনিয়ন আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক মোঃ সোহাগ মাঝি (৩৮) এবং আওয়ামী লীগের সক্রিয় সদস্য মোঃ আক্কাস মিয়া (৫২), মোঃ নেছার মিয়া (৪৮), মোঃ ইউসুফ আলী (৪৮), মোঃ ফারুক হোসেন (৪৭), মোঃ মকবুল মৃধা (৫৪), মোঃ মানিক মিয়া (৩৮), মোঃ শাহীন (৫০), মোঃ নাঈম (২৫), মোঃ এমদাদুল হক (৩৭) ও মোঃ আব্দুল আলীম (২২)। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button