জাতীয় সংবাদ

জাপানে এনসিপির প্রতিনিধিদল

প্রবাহ রিপোর্ট : সাংগঠনিক সফরে জাপানে গেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধিদল। গতকাল শুক্রবার স্থানীয় সময় সকাল সাড়ে ৬টায় তারা দেশটির নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এ সময় জাপানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা তাদের ফুল নিয়ে অভ্যর্থনা জানান। এর আগে গত বৃহস্পতিবার দুপুর দেড়টার ফ্লাইটে প্রতিনিধি দলটি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জাপানের উদ্দেশে রওনা হয়। প্রতিনিধি দলে রয়েছেন, এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সার্জিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, ও যুগ্ম মুখ্য সমন্বয়ক মাহাবুব আলম। সফরে এনসিপির নেতারা জাপানের দুটি গুরুত্বপূর্ণ শহর টোকিও ও ওসাকাতে প্রবাসী বাংলাদেশি কমিউনিটি এবং এনসিপির সমর্থকদের সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে। এছাড়াও জাপানে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করে প্রবাসীদের সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন তারা। এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক ও মিডিয়া সেল সদস্য মাহাবুব আলমের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button