জাতীয় সংবাদ

মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১০

প্রবাহ রিপোর্ট ঃ অপরাধ নিয়ন্ত্রণে রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১০ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর থানা পুলিশ। গত শুক্রবার দিনব্যাপী এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় গ্রেপ্তার ব্যক্তিদের হেফাজত হতে দুটি সামুরাই উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মো. দুলাল মিয়া (২৭) গোলাম রাব্বি ওরফে বাপ্পি (১৯), মো. শাকিল হাওলাদার (২৫), মো. বাপ্পি (৩০), মো. হৃদয় হোসেন (৩০), মো. বিজয় (১৮), মো. ইজাজুল হোসেন (১৮), মো. কামাল হোসেন (৩২), মো. বাবু ওরফে ছোট বাবু (৩০) ও মো. সুমন (৩২)। মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছে নিয়মিত মামলার আসামি, দস্যুতা মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী। তাদের আদালতে পাঠানো হয়েছে।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button