স্থানীয় সংবাদ

খুলনায় পার্টনার মৌসুমব্যাপী প্রশিক্ষকদের প্রশিক্ষণ’র উদ্বোধন

স্টাফ রিপোর্টার : প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) আয়োজনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মীদের জন্য জিএপি,আইপিএম,আইসিএম,আইপিএনএস এর উপর মৌসুমব্যাপী প্রশিক্ষকদের প্রশিক্ষণ (টিওটি)এর উদ্বোধনী অনুষ্ঠান বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় খুলনার দৌলতপুর হর্টিকালচার সেন্টারে অডিটরিয়ামে অনুষ্টিত হয়।প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোঃ রফিকুল ইসলাম।সম্মানিত অতিথি ছিলেন দৌলতপুর এটিআই’র প্রাক্তন অধ্যক্ষ ডঃ এস এম ফেরদৌস,খুলনা বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনা খামারবাড়ি’র উপ-পরিচালক মোঃ নজরুল ইসলাম,ঢাকা খামারবাড়ি পার্টনার অতিরিক্ত প্রোগ্রাম ডিরেক্টর ডঃ গৌর গোবিন্দ দাস,কৃষিবিদ মৃর্তুঞ্জয় রায়। সভাপতিত্ব করেন কোর্স কোঅর্ডিনেটর খুলনা দৌলতপুর উদ্যানতত্ত্ব উপ-পরিচালক সঞ্জয় কুমার দাস।এছাড়া কোর্স ফ্যাসিলিটেটর মোঃ মোসাদ্দেক হোসেন,মোঃ রিয়াজ উদ্দিন,শাহ মোঃ আরিফুল ইসলাম,মোঃ লোকমান হাকিমসহ সাত কৃষি অঞ্চলের উপ-সহকারী কৃষি অফিসারগন উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button