স্থানীয় সংবাদ

খুলনায় বসছে প্রযুক্তিপ্রেমীদের মিলনমেলা ‘বিটপা কনফারেন্স ২০২৫’

স্টাফ রিপোর্টার : খুলনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের অন্যতম বৃহৎ প্রযুক্তি সম্মেলন ‘বিটপা কনফারেন্স ২০২৫’। টাইটেল স্পন্সর “এলিভেট পে” এবং পাওয়ার স্পন্সর এনআরবি ব্যাংক পিএলসি’র সহযোগিতায় আয়োজিত এই সম্মেলনে সারাদেশ থেকে ৮ শতাধিক প্রযুক্তিপ্রেমী অংশগ্রহণ করবেন। আগামী ২০ সেপ্টেম্বর (শনিবার) খুলনা শিল্পকলা একাডেমীতে দিনব্যাপী এই আয়োজনে অংশ নেবেন দেশের শীর্ষ আইটি ব্যক্তিত্ব আবু তাহের সুমন, রাফায়াত রাকিব, মাসুম বিল্লাহ ভুঁইয়া, এনাম আহমেদ, আলতামিস নাবিল ও নাহিদ কায়সারসহ আরও অনেক আইটি বিশেষজ্ঞ। তারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ফ্রিল্যান্সিং ও ডিজিটাল মার্কেটিংয়ের মতো সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করবেন। আয়োজক কমিটির সভাপতি মুজাহিদুল ইসলাম বলেন, ‘খুলনা বরাবরই প্রযুক্তিপ্রেমীদের জন্য সম্ভাবনার জায়গা। আমরা চাই এই সম্মেলনের মাধ্যমে খুলনার তরুণরা অনুপ্রাণিত হোক, নতুন উদ্যোগের প্রতি তাদের আগ্রহ বাড়–ক এবং জাতীয় পর্যায়ে খুলনার আইটি সেক্টরে তাদের অবদান আরও দৃশ্যমান হোক। দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা আসছেন, তাদের সঙ্গে এই শহরের প্রযুক্তি প্রেমীদের যোগসূত্র তৈরি হবে।’ তিনি অনুষ্ঠানে সকল প্রযুক্তি প্রেমীদের শনিবারের অনুষ্ঠানে আমন্ত্রন জানিয়ে বলেন, ‘এই আয়োজন খুলনাসহ দেশের প্রযুক্তি অঙ্গনে নতুন দিগন্ত উন্মোচন করবে। তাই অংশগ্রহণকারী সকলেই নতুন ও সুন্দর অভিজ্ঞতার স্বাক্ষী হবেন।’

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button