স্থানীয় সংবাদ

জোড়াগেট কাঁচা বাজার দ্রুত চালুর দাবিতে ব্যবসায়ীদের সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ঃ
খুলনা সিটি করপোরেশন পরিচারিত জোড়াগেট পাইকারী কাঁচা বাজার পুনরায় চালুর জন্য কার্যক্রম উদ্যোগ গ্রহণের দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। গতকাল বৃহস্পতিবার বিকালে বাজারের প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে আলোচনা সভায় এ দাবি জানানো হয়। বক্তারা বলেন, কেসিসির কোটি কোটি টাকার এই সম্পদ দীর্ঘদিন ধরে অবহেলিত অবস্থায় পড়ে রয়েছে। অথচ এই সম্পদকে কাজে লাগিয়ে কেসিসি কোটি কোটি টাকার রাজস্ব সংগ্রহ করতে পারে। কেসিসির উচিত এ ব্যাপারে কার্যকর উদ্যোগ নেওয়া।
বাজার কমিটির সভাপতি মিনা আজিজুর রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি মাহাবুবুর রহমান বিশ্বাস, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সহ-সাধারণ সম্পাদক অশোক কুমার বসু, কোষাধ্যক্ষ মাস্টার নুরুল ইসলাম ও ব্যবসায়ীবৃন্দ।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button