স্থানীয় সংবাদ

দিঘলিয়ায় বিএনপি’র দুই গ্রুপের পাল্টাপাল্টি সমাবেশ নিয়ে ১৪৪ ধারা জারি

# দিঘলিয়া উপজেলার কয়েকটি স্থানে সভা-সমাবেশ নিষিদ্ধ #

দিঘলিয়া প্রতিনিধিঃ
খুলনার দিঘলিয়া উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আরিফুল ইসলাম ১৪৪ ধারা জারি করেছেন। শুক্রবার (১৯ সেপ্টেম্বর, ২০২৫) বিকাল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত এই আদেশ কার্যকর থাকবে।
যেসব স্থানে ১৪৪ ধারা জারি হয়েছে, সেগুলো হলোঃ- পথের বাজার, বেলেঘাট, মোকামপুর বাজার, সেনহাটি বাজার, নগরঘাট, বারাকপুর বাজার, কামারগাতি বাজার, দৌলতপুর ঘাট, এবং চন্দনীমহল খেয়াঘাট। এই স্থানগুলোতে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে, এমন আশঙ্কায় জনগণের জানমালের নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আদেশ অনুযায়ী এই সময়ের মধ্যে উল্লিখিত স্থানগুলোতে সকল প্রকার সভা, সমাবেশ, পদযাত্রা ও গণজমায়েত নিষিদ্ধ করা হয়েছে। এই আদেশ অমান্য করলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।
উল্লেখ্য দিঘলিয়ায় বিএনপির আগামী জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য প্রার্থী জনৈক পারভেজ মল্লিকের দিঘলিয়ায় আগমন ও সভা সমাবেশ করার ঘোষনা দিলে সংঘর্ষ হতে পারে এমন আশংকায় দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার এ আদেশ প্রদান করেছেন বলে জানা যায়। তবে উপজেলা নির্বাহী অফিসার ১৪৪ ধারা জারীর ঘোষনার সুনির্দিষ্ট কারণ উল্লেখ করেন নি।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button