বনদস্যু নির্মুলে সকল প্রকার উদ্যোগ নেয়া হবে– সাতক্ষীরা জেলা প্রসাশক মোস্তাক আহমেদ

এস কে সিরাজ, শ্যামনগর থেকে : সুন্দরবনের একেবারেই উপকণ্ঠে অবস্থিত দিপান্ঞল সাতক্ষীরার শ্যামনগর উপজেলা গাবুরা ইউনিয়নবাসীর সাথে মতবিনিময় কালে সাতক্ষীরা জেলা প্রসাশক মোঃ মোস্তাক আহমেদ বলেন সুন্দরবনের কর্মরত জেলে বাওয়ালিদের সুরক্ষার লক্ষ্যে বনদস্যু নির্মুল,তাদের চিকিৎসা সেবা সহ সার্বিক বিষয়ে ব্যবস্থার উদ্যোগ গ্রহন করা হবে।
স্থানীয় সাধারন মানুষের বেশ কিছু দাবী ছিল তার মধ্যে সুন্দরবনের বনদস্যু নির্মুল,জেলে বাওয়ালিদের চিকিৎসা ব্যবস্থা, নিরাপত্ত্বা নির্শ্চিতের লক্ষ্যে পুলিশ টহলফাড়ী নির্মান,পাউবোর বেড়ীবাধ রক্ষায় মেঘা প্রকল্পের কাজে গতি বাড়ানো,আইলায় বিধস্ত গাবুরার রাস্ত ঘাট,শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন সহ খাবার পানির সুব্যবস্থা করন।
এ সময় গাবুরা ইউনিয়ন পরিষদের সার্বিক ব্যবস্থাপনায় সাতক্ষীরা জেলা প্রসাশক মোঃ মোস্তাক আহমেদ এর সভাপতিত্বে গুরুত্বপূর্ণ এ মতবিনিময় সভায় সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পুলিশ সুপার মোহম্মদ মনিরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রনি খাতুন, উপজেলা সহকারী কমিশনার ভুমি রাশেদ হোসাইন, কোষ্টগার্ড,বিজিব,সেনাবাহিনী রাব সহ অন্যান্য বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ সময় দ্বিপান্ঞল গাবুরা বাসির বিভিন্ন দাবিদাবা ও পরামর্শ শুনেন অতিথিরা।
শ্যামনগর সীমান্ত এলাকা থেকে কোটি টাকার ভারতীয় ওষুধ আটক করলো কোষ্টগার্ড
শ্যামনগর প্রতিনিধি ঃ সাতক্ষীরার সীমান্ত ও সুন্দরবন সংলগ্ন শ্যামনগরের মীরগাং এলাকা থেকে অবৈধভাবে শুল্ক কর ফাঁকি দিয়ে আসা প্রায় ১ কোটি ২০ লক্ষ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় ঔষধ জব্দ করেছে কোস্ট গার্ড।
শনিবার ২০ সেপ্টেম্বর ২০২৫ সকালে কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃ মুনতাসীর ইবনে মহসিন এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় একটি অসাধু চক্র ভারত হতে বিপুল পরিমাণ ঔষধ বাংলাদেশে নিয়ে আসবে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গত ১৯ সেপ্টেম্বর ২০২৫ তারিখ শুক্রবার দুপুর ১২ টায় কোস্ট গার্ড স্টেশন কৈখালী কর্তৃক সাতক্ষীরা জেলার শ্যামনগর থানাধীন মীরগ্যাং ও তৎসংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে পরিত্যক্ত অবস্থায় অবৈধ ভাবে শুল্ক কর ফাঁকি দিয়ে আসা প্রায় ১ কোটি ২০ লক্ষ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় ঔষধ জব্দ করা হয়।
জব্দকৃত ঔষধের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরো বলেন, চোরাচালান রোধকল্পে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।



