সুষ্ঠু সুন্দর এবং শতভাগ স্বচ্ছতা নিশ্চিতে ভোট কার্যক্রম পর্যবেক্ষণে থাকছে সিসিটিভি এবং প্রজেক্টর এর মাধ্যমে বড় পর্দা

# রাত পোহালেই ফুলবাড়ীগেট বাজার বণিক সমিতির ভোটগ্রহণ #
এম এ শফিক, খানজাহান আলী থানা প্রতিনিধি ঃ জমজমাট প্রচার-প্রচারণা শেষে রাত পোহালেই অনুষ্ঠিত হতে যাচ্ছে ফুলবাড়ীগেট বাজার বণিক সমিতির কাংখিত ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচন। দীর্ঘ ১৯ বছর পর ফুলবাড়ীগেট বাজার বণিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় ভোটের নির্বাচনী উত্তাপ ছড়িয়েছে। বাজারের ভোট উত্তেজনা ছাড়িয়ে এখন ভোট উৎসবের অপেক্ষায় গোটা বাজারের ব্যবসায়ীগণ। নির্বাচনে সভাপতি এবং সাধারণ সম্পাদক পদ দুটি সংগত কারনে রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে। ফুলবাড়ীগেট বাজার বণিক সমিতির নির্বাচনে নজর রাখছেন স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। নির্বাচনকে কেন্দ্র করে বাজারের ব্যবসায়ী ভোটার ও প্রার্থীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা বিরাজ করছে। সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আগামীকাল ২২ সেপ্টেম্বর সোমবার সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতীহীনভাবে মিরেরডাঙ্গা ইসলামিয়া আলিম মাদ্রাসায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ও খানজাহান আলী থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোল্লা সোহাগ হোসেন জানায়, ফুলবাড়ীগেট বাজারের ব্যবসায়ীদের দীর্ঘদিনের চাওয়া পাওয়া বাজার বণিক সমিতির নির্বাচন। কাংখিত সেই নির্বাচন আমাগীকাল ২২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। এ নির্বাচনকে বানচালে অনেক ষড়যন্ত্র চলেছে একটি মহল অনেক গুজব ও প্রপাগন্ডা ছড়িয়ে। সমালোচকদের বুঝিয়ে দিতে শতভাগ সঠিক ভোটার তালিকা তৈরিসহ স্বচ্ছতার সহিদ প্রতিটি পদক্ষেপ গ্রহণ করা হয়। ফুলবাড়ীগেট বাজার বণিক সমিতির ভোটগ্রহণ সুষ্ঠু সুন্দর, শতভাগ নিরপেক্ষ এবং শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে নির্বাচন পরিচালনা কমিটি বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। তিনি বলেন, নির্বাচনে কোন প্রকার পেশীশক্তি বা রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে ফুলবাড়ীগেট বাজারের ব্যবসায়ীরা তাদের পছন্দের প্রার্থীদেরকে ভোটপ্রদান করতে পারবে। বাজারের ব্যবসায়ীরা আমাদেরকে যে আত্মবিশ^াস নিয়ে দায়িত্ব দিয়েছে আমরা চেষ্টা করেছি তাদের সেই বিশ^াসের মর্যদা রাখতে। ফুলবাড়ীগেট বাজার বণিক সমিতির ভোটগ্রহণে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে আগামীকাল ফুলবাড়ীগেট বাজার ভোট্ উৎসব অনুষ্ঠিত হবে। ফুলবাড়ীগেট বাজার বণিক সমিতি নির্বাচনে সভাপতি পদে সাবেক বিএনপি নেতা ও সাবেক যোগিপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর কায়ছেদ আলী (চেয়ার) এবং খানজাহান আলী থানা বিএনপি নেতা, সাবেক মহানগর যুবদলের যুগ্ন সাধারণ সম্পাদক ও ফুলবাড়ীগেট বাজার বনিক সমিতির সাবেক সভাপতি আব্দুল মান্নানের পুত্র মোঃ আল মামুন জুয়েল (ছাতা) দু’জন প্রতিদ্বন্দ্বিতা করছে। সহ-সভাপতি ২ টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছে ৮ জন প্রার্থীরা হলো নুরুল আমিন (আম), মাসুদ মোড়ল ( মাছ), মোঃ সিরাজ আলী (গাভী), মোঃ আঃ আউয়াল ব্যাপারী (জায়নামাজ), মোঃ নজরুল ইসলাম (রিক্সা), শেখ হাসিবুর রহমান উজ্জ্বল (বালতি), মোঃ রসুল কাজী লিটন(দেয়াল ঘড়ি), মোঃ বাচ্চু শেখ (টিউবওয়েল), সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছে ৮ জন। তারা হলো মোঃ কাজী হাফিজুর রহমান (প্রজাপতি), মুন্সী আব্দুর রব (হারিকেন), আজিজুর রহমান আজু (বাঘ), সৈয়দ গোলাম কিবরিয়া (তালা), মোঃ আজাদ বেগ বাবু (মই), মোঃ আল মামুন (মোরগ), শেখ হুমায়ুন কবির বিল্লাল (টুপি), জাকির হোসেন (মটর সাইকেল), সহ-সাধারণ সম্পাদক ২টি পদে প্রার্থী হয়েছেন ৬ জন, তারা হলো মোঃ নাসির শেখ (হরিণ), মোল্যা আবুল কালাম আজাদ (মোমবাতি), মোঃ জামাল হোসেন বিশ্বাস (চশমা), আজাদ হাওলাদার (পান), মোঃ আজিবর রহমান (কলস), মোঃ হাসান বেগ (তারা), সাংগঠনিক সম্পাদক পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে তারা হলো শামীম আহমেদ (গরুর গাড়ী), মোঃ সওকত আলী মোড়ল (দোয়েল), শেখ জাহিদ হোসেন (টেবিল), মোঃ মেহেদী হাসান বাপ্পী (কাঁঠাল), প্রচার সম্পাদক পদে ২জন প্রতিদ্বন্দ্বিতা করছে তারা হলো ইলেক্ট্রিক মিস্ত্রী মোঃ নজরুল ইসলাম (ঘোড়া) ও মোঃ আব্বাস তালুকদার (মাইক), কোষাধ্যক্ষ পদে ২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা হলো মোঃ হাবিবুর রহমান (হাতি) ও মোঃ মোতালেব হোসেন (আনারস), ধর্ম, ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছে ৪ জন, তারা হলো মোঃ নুর আলম (বটগাছ), মোঃ ওলিউল্ল্যাহ (তসবি), মোঃ সাহাজান (ফুটবল), মোঃ মিরাজুল ইসলাম (ব্যাট)। এছাড়াও কার্য্যকারী সদস্য ৩টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছে ১০ জন, তারা হলো মোঃ মাসুম বিল্লাহ (টিয়াপাখি), মোঃ আবু বকর সিদ্দিক (স্বাধীন) (সূর্যমুখী), আল মামুন (কবুতর), মোঃ শাকিব (লঞ্চ), মোঃ পলাশ (মগ), মোঃ আবু বক্কর (রেলগাড়ী), মোঃ ইয়াসিন ফরাজী (বক), মোঃ নান্টু সরদার (কোদাল), মোঃ মোজাফফার হোসেন (বাসগাড়ী) এবং মোঃ মোফাজ্জেল হোসেন (ডাব)।
আগামী ২২ সেপ্টেম্বর সোমবার সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতীহীনভাবে মিরেরডাঙ্গা ইসলামিয়া আলিম মাদ্রাসায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। বাজারের মোট ১৬৩৯জন ভোটার তাদের মূল্যবান প্রদান করে আগামী তিন বছরের জন্য ফুলবাড়ীগেট বাজার বণিক সমিতির ১৩টি পদে নেতা নির্বাচিত করবেন। নির্বাচন পরিচালনা কমিটির আহবায়কের দায়িত্ব পালন করছেন ফুলবাড়ীগেট বাজার জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মুফতি হাফিজুর রহমান হাফিজী, সদস্য সচিব হিসাবে দায়িত্ব পালন করছেন খানজাহান আলী থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোল্যা সোহাগ হোসেন এবং সদস্য হিসাবে দায়িত্ব পালন করছেন বিএনপি নেতা মোঃ ইকবাল হোসেন মিজান ও চৌধুরী প্লাজার স্বত্বাধিকারী মোঃ মইন চৌধুরী। সহযোগি হিসাবে দায়িত্ব পালন করছেন আনছার উদ্দিন ও মোঃ জহির উদ্দিন লিটন। উল্লেখ্য ফুলবাড়ীগেট বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচন ২০০৬ সালের প্রথমদিকে সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। একটি মহল নিজেদের স্বার্থের জন্য বিভিন্ন অজুহাতে দীর্ঘদিন বাজার বণিক সমিতির নির্বাচন বন্ধ করে রেখেছিল।



