স্থানীয় সংবাদ
ওজোপাডিকোতে সিবিএ ঘোষণা করেছে শ্রম অধিদপ্তর

খবর বিজ্ঞপ্তি ঃ সৈয়দ আনোয়ার হোসেন ও মো: মজিবর রহমানের নেতৃত্বাধিন “পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ শ্রমিক কর্মচারী ইউনিয়ন রেজি: নং বি-২১৪০ কে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির জন্য চিবিয়ে ঘোষণা করেছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শ্রম অধিদপ্তর। এই সিবি এর মেয়াদ হবে আগামী দুই বছর। প্রতি দুই বছর পর পর সিবিএ নির্বাচন অনুষ্ঠানের কথা থাকলেও বিগত ফ্যাসিবাদের সময় সিবিএ নির্বাচন অনুষ্ঠিত হয়নি।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয়ের শ্রম অধিদপ্তরের স্মারক নং ৪০.০২.০০০০.০০০.০৩৪.৫০.০০০৪.২৫.৩৪৩/১(৫) তারিখ ১৬ সেপ্টেম্বর মোতাবেক মহাপরিচালক এ কে এম তরিকুল আলমের স্বাক্ষরিত এ ঘোষনা পত্র জারী করা হয়েছে।



