যশোর জেলায় স্বাস্থ্য বিভাগে দিনদিন জনবল শুন্য হয়ে পড়ায় স্বাস্থ্য সেবা চরমভাবে ব্যাহত হচ্ছে

# প্রতিনিয়ত অবসরে যাওয়ায় এ পর্যন্ত ৬৮৬টি পদ শুন্য অবস্থায় #
মোঃ মোকাদ্দেছুর রহমান রকি যশোর থেকে ঃ নিয়োগ জটিলতার কারনে যশোর জেলা স্বাস্থ্য বিভাগে দিনদিন জনবল শুন্য হয়ে পড়েছে। যার কারণে জেলার বিভিন্ন সরকারী প্রতিষ্ঠানে স্বাস্থ্য সেবা চরমভাবে ব্যাহত হচ্ছে। এ জেলায় স্বাস্থ্য বিভাগে প্রথম,দ্বিতীয়,তৃতীয় ও চতুর্থ শ্রেনী পদ পর্যাদার কর্মকর্তা ও কর্মচারী পদ ৬শ’ ৮৬টি শুন্য হয়ে পড়েছে। দিনদিন জনবল শুন্য হয়ে পড়ায় একদিকে যেমন স্বাস্থ্য সেবা ব্যাহত হচ্ছে। অন্যদিকে জনবল কমে যাওয়ায় এ বিভাগের কার্যক্রম ঝিমিয়ে পড়ছে। এ তথ্য জেলা সিভিল সার্জন অফিস সূত্রে। সিভিল সার্জন অফিস সূত্রে আরো জানাগেছে,যশোর জেলা স্বাস্থ্য বিভাগে দিনদিন জনবল কমে যাওয়ায় স্বাস্থ্য সেবাসহ স্বাস্থ্য সংশ্লিষ্ট কার্যক্রম চরমভাবে ব্যাহত হওয়ার উপক্রম হয়ে দাঁড়িয়েছে। খোদ সিভিল সার্জন কার্যালয়ে দীর্ঘদিন প্রথম শ্রেনীর পদপর্যাদার কর্মকর্তা সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার, সহকারী প্রধান পরিসংখ্যান কর্মকর্তা,ম্যানেজার (নরপ) ও ফিল্ড অফিসার (নরপ), সম্প্রতি ২য় শ্রেনী পদ মর্যাদার প্রশাসনিক অফিসার,জেলা কীঁটতত্ত্ববিদ অবসরে যাওয়ায় পদটি শুন্য হয়ে পড়ে। এছাড়া,জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক,কেমিষ্ট (নরপ),জেলা পাবলিক হেলথ নার্স, ওয়ার্কসপ তত্ত্বাবধায়ক ,চীফ ম্যাকানিক (রেফ্রিজার),চীফ ম্যাকানিক (ম্যাকানিক্যাল)পদটি দীর্ঘদিন শুন্য,৩য় শ্রেনী পদ মর্যাদার ৩৯টি ও ৪র্থ শ্রেনী পদ মর্যাদার ২৬টি পদ শুন্য রয়েছে।
সিভিল সার্জন অফিস থেকে আরো বলা হয়েছে, উপজেলা পর্যায়ের অবস্থা একই রকম। প্রতিনিয়ত অবসরে যাওয়ার পর জনবল নিয়োগ না হওয়ায় স্বাস্থ্য সেবা ব্যাহত হচ্ছে প্রতিনিয়ত। উপজেলা পর্যায় ১ম শ্রেনীর কর্মকর্তা পদ ১০০টি শুন্য রয়েছে। ২য় শ্রেনী পদ পর্যাদার কর্মচারীর ১৫টি, ৩য় শ্রেনী পদ মর্যাদার কর্মচারীর ৩৯৩টি ও ৪র্থ শ্রেনী পদমর্যাদার কর্মচারীর ১০১টি পদ শুন্য রয়েছে।
সিভিল সার্জন দপ্তর সূত্রে আরো জানাগেছে, বছয় কয়েক পূর্বে জেলা স্বাস্থ্য বিভাগে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী জেলার বিভিন্ন উপজেলা থেকে কয়েক হাজার নারী পুরুষ জনবল চাহিদা মোতাবেক নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় আবেদন করেন। আবেদনের পর লিখিত পরীক্ষা পর্যন্ত অনুষ্ঠিত হয়। সূত্রগুলো দাবি করেছেন,লিখিত পরীক্ষার পর মৌখিক পরীক্ষার আগেই জনবল নিয়োগকে পাশ কাটিয়ে বিভিন্ন কৌশল নিয়ে তৎকালীন স্বাস্থ্য মন্ত্রনালয়ের দূর্নীতি পরায়ণ কর্মকর্তা নিয়োগ বাণিজ্যে নামার টার্গেট নিয়ে বিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগ পাশ কাটিয়ে তাদের চুক্তিবদ্ধ ব্যক্তিকে নিয়োগ দেওয়ার পায়তারা শুরু করে। বিজ্ঞপ্তির মাধ্যমে আবেদনকারীদেরকে পাশ কাটিয়ে দূর্নীতির মাধ্যমে নিয়োগ প্রক্রিয়ার দিকে অগ্রসর হলে স্বাস্থ্য বিভাগে নিয়োগে অংশগ্রহনকারী কয়েকজন আদালতের স্মরনাপন্ন হন। তারা দূর্নীতি পরায়ণ ব্যক্তিদের উদ্দেশ্য ব্যাহত করে নিয়োগ পক্রিয়া আটকে দেন। সেই থেকে যশোর জেলা স্বাস্থ্য বিভাগে নিয়োগ প্রক্রিয়া বন্ধ রয়েছে। আদালতের নির্দেশে স্বাস্থ্য বিভাগের নতুন করে নিয়োগ প্রক্রিয়া বাতিল করা হয়। আদালতের এই জটিলতার অবসান না হলে যশোর জেলা স্বাস্থ্য বিভাগে নিয়োগ প্রক্রিয়া কবে আলোর মুখ দেখবে এ নিয়ে খোদ স্বাস্থ্য বিভাগে কর্মরত কর্মকর্তাদের মধ্যে নানা প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। তারপরও স্বাস্থ্য বিভাগের নিয়োগ প্রক্রিয়া তরান্বিত হোক এটা জেলা স্বাস্থ্য বিভাগে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীসহ গোটা যশোর জেলার বাসিন্দাদের দাবি।



