কপিলমুনিতে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

কপিলমুনি প্রতিনিধি ঃ কপিলমুনিতে মসজিদের ভিতর গলায় ফাঁস দিয়ে আছাদুল বিশ্বাস (২৭) নামের এক যুবক আতœহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে কপিলমুনি বাজার বায়তুস সালাম কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে। সে পাইকগাছা উপজেলার হরিঢালী গ্রামের আব্দুল মজিদ ওরফে মনু’র ছেলে। এ রির্পোট লেখা পর্যন্ত পুলিশ মৃতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খুমেক হাসপাতালে পাঠানো হয়েছে । পারিবারিক সূত্র জানায়, আছাদুল পেশায় একজন রাজমিস্ত্রি (লেবার) শ্রমিক। শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল আনুমানিক সাড়ে নয়টার দিকে সে বাড়ী থেকে তার ভাইয়ের সাথে কপিলমুনি বাজারে যান। এরপর সকাল ১০.১৫ মিনিটের দিকে বাজারের এক লেবার শ্রমিকের মাধ্যমে ভাই ইদ্রিস খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে আছাদুলের গলায় ফাঁস দিয়ে আতœহত্যার বিষয়টি নিশ্চিত হন। স্থানীয়রা জানান, আছাদুল বাজারের সকলের খুব পরিচিত মুখ। ঘটনারদিন সকালে হঠাৎ কপিলমুনি বাজার মসজিদের ভিতর থেকে গুয়ানির শব্দ শুনা যায়। একপর্যায়ে ভিতরে গিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার লাশ দেখে পুলিশকে খবর দেয় তারা। এ ব্যাপারে মৃতের ভাই ইদ্রিস বিশ্বাস বলেন, আছাদুল আমার ছোট ভাই। সে মানষিক ভারসাম্যহীন। মসজিদের দ্বিতীয় তলায় মেম্বার এর ভিতরে সেন্টারিং এর বাসের সাথে রশি পেঁচিয়ে সে আতœহত্যা করেছে। তার একটি ৬ মাসের কন্যা সন্তান রয়েছে। কপিলমুনি পুলিশ ফাঁড়ি ইনচার্জ (ওসি তদন্ত) মোঃ আজগার আলী ঘটনাস্থল পরিদর্শন করেছে। তিনি জানান, প্রাথমিকভাবে বিষয়টি গলায় ফাঁস দিয়ে মারা গেছে বলে ধারণা করা হচ্ছে। মৃতের সুরতহাল রির্পোট শেষে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুমেক হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে না পাওয়া পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করে বলা সম্ভব নয় কলেও জানান তিনি।



