স্থানীয় সংবাদ
খুলনায় বিএনপি নেতা ভুট্টো গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
খুলনা মহানগরের ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা ভুট্টোকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। শনিবার রাতে নগরীর খালিশপুর থানার বাস্তুহারা কলোনি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
কেএমপির ডিবির ওসি তৈমুর ইসলাম জানান, রোববার বাস্তুহারা কলোনি এলাকায় সরকারি জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে। বিএনপি নেতা ভুট্টো এই অভিযানে তার অনুসারীদের নিয়ে বাধা সৃষ্টি করতে পারে বলে আমাদের কাছে গোয়েন্দা তথ্য ছিল। যার পরিপ্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, ভুট্টোর বিরুদ্ধে সরকারি জায়গা দখলে নিয়ে অবৈধ স্থাপনা নির্মাণ করে ভাড়া আদায়, চাঁদাবাজি, মাদক ব্যবসা, কিশোর গ্যাং নিয়ন্ত্রণসহ নানা অভিযোগ রয়েছে।



