স্থানীয় সংবাদ

ফুলবাড়ীগেট বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আজ

# ১৩টি পদের বিপরীতে ৪৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে #

খানজাহান আলী থানা প্রতিনিধি ঃ দীর্ঘ ১৯ বছর পর ফুলবাড়ীগেট বাজার বণিক সমিতির নির্বাচন আজ ২২ সেপ্টেম্বর সোমবার অনুষ্ঠিত অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনে ১৩টি পদের বিপরীতে ৪৬জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। বাজারের ভোট উত্তেজনা ছাড়িয়ে আজ ভোট উৎসবের অপেক্ষায় গোটা বাজারের ব্যবসায়ীগণ। নির্বাচনে সভাপতি এবং সাধারণ সম্পাদক পদ দুটি সংগত কারনে রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে। ফুলবাড়ীগেট বাজার বণিক সমিতির নির্বাচনে নজর রাখছেন স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। নির্বাচনকে কেন্দ্র করে বাজারের ব্যবসায়ী ভোটার ও প্রার্থীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা বিরাজ করছে। সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতীহীনভাবে মিরেরডাঙ্গা ইসলামিয়া আলিম মাদ্রাসায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন পরিচালনা কমিটির সুত্রে জানাগেছে, ফুলবাড়ীগেট বাজার বণিক সমিতি নির্বাচনে সভাপতি পদে সাবেক বিএনপি নেতা ও সাবেক যোগিপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর কায়ছেদ আলী (চেয়ার) এবং খানজাহান আলী থানা বিএনপি নেতা, সাবেক মহানগর যুবদলের যুগ্ন সাধারণ সম্পাদক ও ফুলবাড়ীগেট বাজার বনিক সমিতির সাবেক সভাপতি আব্দুল মান্নানের পুত্র মোঃ আল মামুন জুয়েল (ছাতা) দু’জন প্রতিদ্বন্দ্বিতা করছে। সহ-সভাপতি ২ টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছে ৮ জন প্রার্থীরা হলো নুরুল আমিন (আম), মাসুদ মোড়ল ( মাছ), মোঃ সিরাজ আলী (গাভী), মোঃ আঃ আউয়াল ব্যাপারী (জায়নামাজ), মোঃ নজরুল ইসলাম (রিক্সা), শেখ হাসিবুর রহমান উজ্জ্বল (বালতি), মোঃ রসুল কাজী লিটন(দেয়াল ঘড়ি), মোঃ বাচ্চু শেখ (টিউবওয়েল), সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছে ৮ জন। তারা হলো মোঃ কাজী হাফিজুর রহমান (প্রজাপতি), মুন্সী আব্দুর রব (হারিকেন), আজিজুর রহমান আজু (বাঘ), সৈয়দ গোলাম কিবরিয়া (তালা), মোঃ আজাদ বেগ বাবু (মই), মোঃ আল মামুন (মোরগ), শেখ হুমায়ুন কবির বিল্লাল (টুপি), জাকির হোসেন (মটর সাইকেল), সহ-সাধারণ সম্পাদক ২টি পদে প্রার্থী হয়েছেন ৬ জন, তারা হলো মোঃ নাসির শেখ (হরিণ), মোল্যা আবুল কালাম আজাদ (মোমবাতি), মোঃ জামাল হোসেন বিশ্বাস (চশমা), আজাদ হাওলাদার (পান), মোঃ আজিবর রহমান (কলস), মোঃ হাসান বেগ (তারা), সাংগঠনিক সম্পাদক পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে তারা হলো শামীম আহমেদ (গরুর গাড়ী), মোঃ সওকত আলী মোড়ল (দোয়েল), শেখ জাহিদ হোসেন (টেবিল), মোঃ মেহেদী হাসান বাপ্পী (কাঁঠাল), প্রচার সম্পাদক পদে ২জন প্রতিদ্বন্দ্বিতা করছে তারা হলো ইলেক্ট্রিক মিস্ত্রী মোঃ নজরুল ইসলাম (ঘোড়া) ও মোঃ আব্বাস তালুকদার (মাইক), কোষাধ্যক্ষ পদে ২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা হলো মোঃ হাবিবুর রহমান (হাতি) ও মোঃ মোতালেব হোসেন (আনারস), ধর্ম, ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছে ৪ জন, তারা হলো মোঃ নুর আলম (বটগাছ), মোঃ ওলিউল্ল্যাহ (তসবি), মোঃ সাহাজান (ফুটবল), মোঃ মিরাজুল ইসলাম (ব্যাট)। এছাড়াও কার্য্যকারী সদস্য ৩টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছে ১০ জন, তারা হলো মোঃ মাসুম বিল্লাহ (টিয়াপাখি), মোঃ আবু বকর সিদ্দিক (স্বাধীন) (সূর্যমুখী), আল মামুন (কবুতর), মোঃ শাকিব (লঞ্চ), মোঃ পলাশ (মগ), মোঃ আবু বক্কর (রেলগাড়ী), মোঃ ইয়াসিন ফরাজী (বক), মোঃ নান্টু সরদার (কোদাল), মোঃ মোজাফফার হোসেন (বাসগাড়ী) এবং মোঃ মোফাজ্জেল হোসেন (ডাব)। ২২ সেপ্টেম্বর সোমবার সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতীহীনভাবে মিরেরডাঙ্গা ইসলামিয়া আলিম মাদ্রাসায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। বাজারের মোট ১৬৫৮জন ভোটার তাদের মূল্যবান প্রদান করে আগামী তিন বছরের জন্য ফুলবাড়ীগেট বাজার বণিক সমিতির ১৩টি পদে নেতা নির্বাচিত করবেন। নির্বাচন পরিচালনা কমিটির আহবায়কের দায়িত্ব পালন করছেন ফুলবাড়ীগেট বাজার জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মুফতি হাফিজুর রহমান হাফিজী, সদস্য সচিব হিসাবে দায়িত্ব পালন করছেন খানজাহান আলী থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোল্যা সোহাগ হোসেন এবং সদস্য হিসাবে দায়িত্ব পালন করছেন বিএনপি নেতা মোঃ ইকবাল হোসেন মিজান ও চৌধুরী প্লাজার স্বত্বাধিকারী মোঃ মইন চৌধুরী। সহযোগি হিসাবে দায়িত্ব পালন করছেন আনছার উদ্দিন ও মোঃ জহির উদ্দিন লিটন ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button