স্থানীয় সংবাদ

রোটারি ক্লাব অব সুন্দরবনের ৩৫তম অভিষেক অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি ঃ
রোটারি ক্লাব অব সুন্দরবনের বোর্ড অব ডাইরেক্টরসের ৩৫ তম অভিষেক অনুষ্ঠান অদ্য সন্ধ্যা সাতটায় খুলনা মহানগরীর হোটেল রয়েল ইন্টারন্যাশনালের ব্যাংকুয়েট হলে অনুষ্ঠিত হয়।
ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান সেলিম আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সেনা কল্যাণ সংস্থার ডিজি বাংলাদেশ নৌবাহিনীর কমোডর প্রকৌশলী মোঃ শামসুল আজিজ পিএসসি বিএন। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক রোটারি নেতা ডা: সৈয়দ আবু সঈদ এবং রোটারি নেতা রোটারি ক্লাব অব ঢাকার, রোটারিয়ান ক্যাপ্টেন খালেকুজ্জামান। এ সময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারি লিডার কেসিসির প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, ডা: মোস্তফা কামাল, দৈনিক পূর্বাঞ্চল সম্পাদক রোটারিয়ান মোহাম্মদ আলী সনি, বাগেরহাটের সিভিল সার্জন ডা: মাহাবুবুল আলম, তাওহিদুল ইসলাম, মোল্লা মারুফ রশিদ , বেগ রফিকুল ইসলাম, খন্দকার সাজ্জাদুল ইসলাম, ইফতেখার আলী বাবু প্রমূখ। অনুষ্ঠানের প্রধান সমন্বয়কারী রোটারিয়ান কামরুল করিম বাবুর সঞ্চালনায় স্বাগত বক্তৃতা করেন অভিষেক অনুষ্ঠানের চেয়ারম্যান রোটারিয়ান আবিদা আফরিন। ক্লাবের বিগত বছরের কর্মকান্ড তুলে ধরেন আইপিপি রোটারিয়ান ইঞ্জিনিয়ার রুহুল আমিন হাওলাদার। বক্তৃতা করেন প্রবীন রোটারিয়ান ইউনুস আলী, মোঃ মোস্তফা, ক্লাব সেকেটারি শেখ নাসিরুজ্জামান, আইপিএস ইঞ্জিনিয়ার আজমুল গফুর মুকুল, প্রেসিডেন্ট ইলেক্ট এস এম ইকবাল মেহেদী কিরণ, জিএম কামরুজ্জামান, রোটারিয়ান মুরশিদুজ্জামান, ফেরদৌস জাহান সাজি, শচীন সাহা, ইঞ্জিনিয়ার সাইদুর রহমান, রোটার‌্যাক্ট লিডার এস এম রাসেল আমিন প্রমুখ। অনুষ্ঠানে বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, নোয়াপাড়া ও খুলনার বিভিন্ন রোটারি ক্লাবের প্রেসিডেন্টগন সহ বিপুল সংখ্যক রোটারিয়ান উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শরিফুল আলম মুকুলকে লেপেল পিন পড়িয়ে রোটারি মুভমেন্ট এর সঙ্গে সম্পৃক্ত করা হয়। অনুষ্ঠানে ক্লাব স্মরণিকা “মৌমাছি” র মোড়ক উন্মোচন, নতুন বোর্ডকে পরিচয় করিয়ে দেয়া, রেফেল ড্র, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও ফেলোশিপ ডিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে রোটার‌্যাক্ট ক্লাব অব সুন্দরবনের রোটার‌্যাক্টরগণ স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button