নগর বিএনপি’র সভাপতি মনা’র সাথে জিয়া মঞ্চ নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাত

স্টাফ রিপোর্টার ঃ জিয়া মঞ্চ, মহানগর কমিটির নবনির্বাচিত নেতৃবৃন্দ মহানগর বিএনপি’র সভাপতি এড. এসএম শফিকুল আলম মনা’র সাথে সৌজন্য সাক্ষাত করেছেন। নেতৃবৃন্দ এ সময় তাকে ফুলেল শুভেচ্ছা জানান। গতকাল রোববার বেলা ১১টায় নগরীর একটি অভিজাত হোটেলে এ অনুষ্ঠানে আয়োজন করা হয়। শফিকুল আলম মনা বলেন, ‘আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জিয়া মঞ্চ নেতৃবৃন্দদের দলের জন্য কাজ করতে হবে। সাধারণ মানুষের কাছে ভোট চাইতে হবে। বিগত দিনের সকল ভেদাভেদ ভুলে গিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করে জিয়া মঞ্চের প্রত্যেকটি সদস্যকে দলীয় সকল কর্মকা-ে অংশগ্রহণ করতে হবে।’ এ সময় উপস্থিত ছিলেন নবনির্বাচিত কমিটির আহ্বায়ক মীর মোহাম্মদ আলী এহসান, সদস্য সচিব কামরুল ইসলাম ভূট্ট, যুগ্ম-আহ্বায়ক ফারুক হোসেন, বেলায়েত হোসেন, সবুজুল ইসলাম, সরদার নজরুল ইসলামসহ কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ।



