দু’ম্যাচে ৩-২ গোলে গোপালগঞ্জকে হারিয়ে খুলনা দ্বিতীয় পর্বে

# জাতীয় চ্যাম্পিয়নশীপে খুলনা-গোপালগঞ্জ ম্যাচ ড্র #
খবর বিজ্ঞপ্তি ঃ তারুন্যের উৎসব উপলক্ষে জাতীয় চ্যাম্পিয়নশীপ-২০২৫ এর আঞ্চলিক পর্বের খুলনা-গোপালগঞ্জ অ্যাওয়ে ম্যাচ ১-১ গোলে অমিমাংসীত ভাবে শেষ হয়েছে। রবিবার (২১ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৩টায় গোপালগঞ্জ জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত এ ম্যাচ ড্র হলেও দু’ম্যাচে ৩-২ গোলে গোপালগঞ্জকে হারিয়ে খুলনা দ্বিতীয়পর্ব নিশ্চিত করেছে। গত ১৪ সেপ্টেম্বর খুলনা জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত দু’দলের প্রথম দেখায় খুলনা ২-১ গোলে গোপালগঞ্জকে হারিয়ে ছিল। রবিবার খেলার শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণ করতে থাকে দু’দল। কিন্তু খুলনা যেন কোন কিছুতেই পেরে উঠছিল না গোপালগঞ্জের সঙ্গে। আর এ সুযোগ কাজে লাগিয়ে একের পর এক আক্রমণ করতে থাকে তারা। তবে খুলনার দক্ষ ডিফেন্ডার মাহফুজ বাবু তাদের আক্রমণকে প্রতিহত করে। গোপালগঞ্জ বেশ কিছু সহজ সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়ে বিরতীতে যায়। বিরতী থেকে ফিরে গোপালগঞ্জ রাফ এন্ড টাফ ফুটবল শুরু করে। ফলে তাদের স্বাভাবিক খেলা ছেড়ে ফাইলের প্রতি আকৃষ্ট হয়। এরপরও খুলনা তাদের ধীরগতির ফুটবল খেলতে থাকে। তাদের ধারণা খেলা ড্র হলেও দ্বিতীয়পর্বে যাবে তারা। কিন্তু দ্বিতৃয়ার্ধের ২৭ মিনিটের সময় গোপালগঞ্জের ৯নং জার্সিধারী খেলোয়াড় শাহিদুল ছোট ডিবক্সের মধ্যে বল পেয়ে তীব্র শর্টে বিপারকে পরাস্ত করে দলেকে এগিয়ে নিয়ে যায় (১-০)। গোল হজম করে পরিশোদের জন্য মরিয়া হয়ে ওঠে খুলনা। তারা একের পর এক আক্রমণ করতে থাকে। তাদের গতির কাছে পরাস্ত হয়ে পর পর দু’টি গোল হজম করে গোপালগঞ্জ, কিন্তু বিধি বাম, দু’টি গোলই অফসাইডের ফাঁদে পড়ে গোল বাতিল হয়ে যায়। এসময় খুলনার খেলোয়াড়দের মনোবল অসেটা ভেঙ্গে পড়ে। তারা মরে করে যে গোল হোক না কেন, তা অফসাইডের বাঁশি বাজবে। কিন্তু মাঠে উপস্থিত খুলনার সাবেক খেলোয়াড়দের বুদ্ধিমত্তায় খেলার শেষ দিকে খুলনা আবারও জেগে ওঠে। গ্যালারীতে থাকা দর্শকরা যখন মনে করছে গোপালগঞ্জ জিতে যাচ্ছে, তখন খুলনার ৫নং জার্সি পরিহিত খেলোয়াড় তপু তরফদার জটলার মধ্যে থেকে গোল করে খেলায় সমতা আনে। খেলার আর দু’মিনিট বাকি থাকলেও উভয় দল তেমন কোর অক্রমণ করতে পারেনি। খেলায় রেফারী ছিলেন আবু সুফিয়ান, আতাউর রহমান, ইলিয়াস হোসেন ও ওয়াহিদুল আলম। খেলায় ধারাভাষ্যকার ছিলেন মো. সাইফুল ইসলাম। এর আগে ম্যাচের উদ্বোধন করেন গোপালগঞ্জ জেলা প্রশাসনের এসডিসি অনিরুদ্ধ দেব রায় এবং খেলার সেরা খেলোয়াড়ের পুরস্কার বিতরণ করে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিরুল মোস্তফা। মাঠে উপস্থিত ছিলেন খুলনা জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারন সম্পাদক মো. ইউসুফ আলী, কার্যনির্বাহী সদস্য এম এ জলিল ও মনিরুজ্জামান মহসীন, সাবেক জাতীয় দলের খেলোয়াড় ছোট জাহাঙ্গীর ও বড় জাহাঙ্গীর, সাবেক ফুটবলার আলমগীর হোসেন আলম, বাবু, মিনা মামুন, ফিরোজ, আশরাফুল, নয়ন, চঞ্চল, মোতালেব, ভাষানী, জিয়া, হৃদয়, নাসিম প্রমুখ। খুলনা দলের খেলোয়াড় : মাহফুজুর রহমান বাবু (অধিনায়ক), শান্ত কুমার রায়, মো. শাহিন, তপু তরফদার, সানজিদ জামান পিয়াস, সাব্বির হোসেন, হৃদয় হাওলাদার, রাজা সানা, নাজমুল শেখ, সোহেল রানা, ফয়জুল করিম, মো. সাব্বির, সুজন শেখ, সোহাগ মিস্ত্রি, আব্দুর রাজ্জাক, সাইফুল ইসলাম, রবিউল ইসলাম, হিরক মন্ডল, সাব্বির খাঁ, অরবিট রায়, হৃদয় বৈরাগী। কোচ গোলাম দন্তগীর নীরা।



