স্থানীয় সংবাদ

যশোরে ডিলারের বিরুদ্ধে নারী কর্মীকে ধর্ষণের অভিযোগ

যশোর ব্যুরো ঃ যশোরে এক নারী কর্মীকে অফিসে ডেকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক ডিলারের বিরুদ্ধে। শুক্রবার সকালে ঘটে যাওয়া এ ঘটনায় ভুক্তভোগী কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে বলা হয়, ভুক্তভোগী চাঁচড়া চেকপোস্ট এলাকায় একটি ডিপোর ইনচার্জ হিসেবে কর্মরত। ওই প্রতিষ্ঠানের ডিলার সোহেল (স্টেডিয়ামপাড়ার ফিরোজের ছেলে) কাজের কথা বলে প্রথমে তাকে বাড়ির সামনে ডেকে নেন। পরে পৌরপার্ক হয়ে অফিসে এবং সেখান থেকে পাশের এক ফ্ল্যাটে নিয়ে যান। সেখানে কু-প্রস্তাবে রাজি না হওয়ায় মারধর ও হত্যার হুমকি দিয়ে ধর্ষণ করেন। স্থানীয় সূত্র জানায়, সোহেলের বিরুদ্ধে এর আগেও অভিযোগ ও মামলা রয়েছে। তার প্রভাবশালী আত্মীয়দের কারণে তিনি বাঁচার চেষ্টা করছেন বলেও অভিযোগ। তবে সোহেল ধর্ষণের অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, কোম্পানির কাছে ৩১ লাখ টাকা পাওনা ছিল—সে বিষয়েই মেয়েটিকে ডেকেছিলেন। ফ্ল্যাটে নিয়ে যাওয়ার কথাও স্বীকার করেন, তবে ধর্ষণ নয়, কেবল মারধরের ঘটনা ঘটেছে বলে দাবি করেন। কোতোয়ালি থানার ওসি আবুল হাসনাত বলেন, অভিযোগ আমলে নিয়ে তদন্ত শুরু হয়েছে। পুলিশের বিশেষ টিম ঘটনাটি খতিয়ে দেখছে।#

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button