আপনাদের মাধ্যমেই তৃণমূলে ভোট বিপ্লব হবে

# ডুমুরিয়া-ফুলতলা উপজেলা বিএনপির মতবিনিময় সভায় আলী আসগার লবি #
স্টাফ রিপোর্টার ঃ সাবেক সংসদ সদস্য ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলী আসগর লবি বলেছেন, বিএনপি এদেশের গণতন্ত্র ও স্বাধীনতার অতন্দ্র প্রহরী। দীর্ঘ ১৭ বছর ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে মামলা হামলা, গুম-খুন উপেক্ষা করে বিএনপির প্রতিটা নেতাকর্মী সমর্থক মানুষের ভোটাধিকার ও মৌলিক অধিকার ফিরিয়ে দেয়ার যে আন্দোলন চালিয়ে এসেছে তার সফল পরিসমাপ্তি জুলাইয়ের গণঅভ্যুত্থান। তাই আপনাদের ১৭ বছরের ত্যাগের ফসল ঘরে তুলতে ওয়ার্ড, ইউনিয়ন পর্যায়ে জনসাধারণের কাছে ভোট প্রার্থনা করুন। আপনাদের চলার পথ সুগম করতে চলতি সপ্তাহে নির্বাচন পরিচালনা কমিটি ঘোষণা করা হবে, এই কমিটির মাধ্যমে ডুমুরিয়া-ফুলতলায় ভোট বিপ্লব হবে। আসন্ন সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় উৎসব উপলক্ষে আমাদের সকল কে সর্তক থাকলে হবে। অশুভ শক্তি যাতে অপ্রীতিকর ঘটনার জন্ম দিতে না পাড়ে। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির আহবায়ক মনিরুজ্জামান মন্টু, খুলনা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এ্যাড. মোমরেজুল ইসলাম। ২২ সেপ্টেম্বর (সোমবার) বিকেল সাড়ে ৩টায় নগরীর হোটেল ওয়েস্টান ইন এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, আবুল বাসার, মোল্লা মোশারফ হোসেন মফিজ, মনির হাসান টিটো, এস এ রহমান বাবুল, সেলিম সরদার, ওয়াহিদ হালিম ইমরান, শেখ সরোয়ার হোসেন, সরদার আব্দুল মালেক, আনোয়ার হোসেন বাবু, হাফিজুর রহমান হাফিজ, মশিউর রহমান লিটন, অহেদুজ্জামান নান্না মোল্লা, সাব্বির হোসেন রানা, ফরহাদ হোসেন, শেখ শাহিনুর রহমান শাহীন, হুমায়ন করিব স্বপন, মনিরুল মোল্লা, মোঃ দেলোয়ার হোসেন জোয়াদ্দার, আতাউর রহমান, আব্দুর রব আকুঞ্জী, আলমগীর সরদার, জি.এম সাইদুজ্জামান বাবু, জামাল হোসেন ভূইয়া, হাওলাদার আমিরুল ইসলাম, মোতাহার হোসেন কিরন, আলমগীর আলম শাহিন, প্রভাস মন্ডল, আবুল হোসেন সরদার, লুৎফর রহমান, শফিকুল ইসলাম জোয়াদ্দার, মোঃ মহিউদ্দিন, এম এ সালাম, শেখ হেলাল উদ্দিন, গাজী ফজলুর রহমান, শাহদাত হোসেন হাওলাদার, বিপ্লব সরদার, আসরাফুল ইসলাম শেখ, হুমায়ুন কবির মোল্লা, মোঃ আহমেদ ফকির, নওশাদ হোসেন লালু, আব্দুল গফফার, মো: পলাশ, শাহানুর ইসলাম, আব্দুস সালাম, হোমায়েত রশিদ খান, জাহাঙ্গীর হোসেন খোকা, শেখ শফিকুল ইসলাম, শেখ জামিনুর রহমান, ইকবাল হোসেন, ইকরামুল ইসলাম মোল্লা, মিজানুর রহমান মিজান, অংশুপ্রতি বৈরাগী, শেখ আতিয়ার রহমান, অনুপম মিত্র, তরিকুল ইসলাম, শফিকুল ইসলাম খান, আঃ সালাম শেখ, মোঃ খোকন তালুকদার, মোঃ শহিদুল ইসলাম মোড়ল, গাজী মোশারফ হোসেন মোনায়েম, অরুন গোলাদার, আঃ সালাম সরদার, মোল্লা কবির হোসেন, নিত্য নন্দ মন্ডল, মিলন কান্তি, এ্যাডঃ নয়ন, দৌলত, হাবিবুর রহমান হবি, শহিদ, খান জিয়াউর রহমান, হালিম গাজী, শাহিন, ডাঃ আলম, গোলাম সরোয়ার, মোঃ মিন্টু, মতিউর রহমান বাচ্চু প্রমুখ।



