স্থানীয় সংবাদ

দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর পুরস্কার পেলেন খুলনার জহিরুল ইসলাম বাপ্পি

খবর বিজ্ঞপ্তি : দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর পুরস্কার পেলেন খুলনা মহানগর আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সভাপতি জহিরুল ইসলাম বাপ্পি।
শুক্রবার রাজধানীর এক অভিজাত হোটেলে অনুষ্ঠিত বাংলা ৫২ টিভির আয়োজিত ন্যাশনাল সম্ভাবনা পুরস্কার ২০২৫ এ “দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর” বিভাগে বিভিন্ন ক্ষেত্রের কৃতিত্বপূর্ণ অবদানের জন্য
আরাফাত রহামান কোকো স্মৃতি সংসদ খুলনা মহানগর শাখার সভাপতি জহিরুল ইসলাম বাপ্পি সহ আরও বেশ কয়েকজনকে ন্যাশনাল সম্ভাবনা পুরস্কার প্রদান করা হয়। দুর্নীতির বিরুদ্ধে সাহসী ভূমিকা ও জনসচেতনতা সৃষ্টিতে সক্রিয় ভূমিকার স্বীকৃতি হিসেবে তাকে এই সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা গ্রহণের পর জহিরুল ইসলাম বাপ্পি বলেন, “এই পুরস্কার শুধু আমার নয়, দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে যেসব সহযোদ্ধা সবসময় পাশে থেকেছেন, এটি তাদেরও স্বীকৃতি। আসুন আমরা সবাই মিলে অসৎ রাজনৈতিক নেতা ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হই এবং সমাজকে সৎ নেতৃত্ব উপহার দিই।”

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button