স্থানীয় সংবাদ

দৌলতপুরে দীর্ঘদিন পর স্বেচ্ছাসেবক দলের ওয়ার্ড পর্যায়ে কমিটি হতে যাচ্ছে

# আগামী ২৩ ও ২৫ সেপ্টেম্বর ৫টি ওয়ার্ড ও ১টি ইউনিয়নে অনুষ্ঠিত হবে কর্মী সমাবেশ #
# কে আসছেন আগামীতে ওয়ার্ড কমিটির নেতৃত্বে ? নেতা কর্মীদের মাঝে উচ্ছ্বাস #

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফার বাস্তবায়ণ ও দলকে সু-সংগঠিত করার লক্ষ্যে কেন্দ্রীয় বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ও খুলনা-৩ আসনের ধানের শীষের প্রার্থী আলহাজ¦ রকিবুল ইসলাম বকুলের নির্দেশনা মোতাবেক ও খুলনা মহানগর সেচ্ছাসেবক দল নেতৃবৃন্দের সার্বিক পরামর্শে দলের ত্যাগী নেতা-কর্মীদের মূল্যায়ণ ও তাদের উজ্জ্বেবিত করতে দৌলতপুর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও সদস্য সচিবের নেতৃত্বে এবং কমিটির অন্যান্যা নেতৃবৃন্দের আন্তরিকতা ও সহযোগীতায় ৫ টি ওয়ার্ড ও ১ টি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলকে ঢেলে সাজানো
হচ্ছে। ওই ধারাবাহিকতায় দীর্ঘদিন পর খুলনা নগরীর দৌলতপুরে থানা স্বেচ্ছাসেবক দলের অর্ন্তভুক্ত ৫ টি ওয়ার্ড ও ১টি ইউনিয়নের ওয়ার্ড কমিটি শীঘ্রই ঘোষনা হতে যাচ্ছে। কমিটি ঘোষনার লক্ষ্যে আজ ২৩ সেপ্টেম্বর (মঙ্গলবার) বিকালে দৌলতপুরস্থ সরকারি মুহসিন মাধ্যমিক বিদ্যালয় অডিটোরিয়ামে ৪, ৫ ও ৬ ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দের সমন্বয়ে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে এবং আগামী বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকালে মধ্যডাঙ্গা প্রাথমিক বিদ্যালয় সভাকক্ষে ১ ও ৩ নং ওয়ার্ড এবং আড়ংঘাটা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দের সমন্বয়ে কর্মীসভা অনুষ্ঠিত হবে। ১ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের ওয়ার্ড আহ্বায়ক পদে মোঃ ফয়সাল আহমেদ লিপু, খলিলুর রহমান ও নুর ইসলাম এবং সদস্য সচিব পদে মোহাম্মদ বাদশা, ৩ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক পদে ওবাইদুল, খালিদ ও মোহাম্মদ সরোয়ার, সদস্য সচিব পদে মোহাম্মদ আলী হোসেন ও জাহিদুল ইসলাম, ৪ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক পদে মোঃ রনি চৌধুরীর, শরিফুল ইসলাম ও সদস্য সচিব পদে মোঃ শাহিনুর রহমান মাসুম, সজিব গাজীও রুহুল আমিন, ৫ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক পদে খলিলুর রহমান রছি, নজরুল ইসলাম বাচ্চু ও মোহাম্মদ লিটন, সদস্য সচিব পদে মোঃ জনি শিকদার, ও মোঃ শুভ ঢালী, ৬ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক পদে সোহেল কালু, মোঃ ফিরোজ ও মোঃ জ্যাকি মীর এবং সদস্য সচিব পদে সুমন মল্লিক, মোহাম্মদ সাদ্দাম খন্দকার ও মোহাম্মদ ইসরাফিল, আড়ংঘাটা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক পদে মোহাম্মদ মানিক সরদার ও মোহাম্মদ জসি এবং সদস্য সচিব পদে মোফারুক হোসেন ও মোঃ জিল্লুর রহমানের নাম শোনা যাচ্ছে। ইতোমধ্যে দৌলতপুরে থানা স্বেচ্ছাসেবক দলের অর্ন্তভুক্ত ৫ টি ওয়ার্ড ও ১টি ইউনিয়নের ওয়ার্ড কমিটি ঘোষনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট ওয়ার্ড ও ইউনিয়নের নেতা-কর্মীদের মাঝে উচ্ছ্বাস বিরাজ করছে।
এ বিষয়ে ৬নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব পদ প্রত্যাশী মো. সাদ্দাম হোসেন জানান, দলের দুর্দিনে, দুঃসময়ে সাথে ছিলাম। ফ্যাসিস্ট সরকারের আমলে হামলা-মামলার স্বীকার হয়েছি। আশা করি, দল নেতৃত্ব সৃষ্টিতে ত্যাগী ও যোগ্য লোকের মূল্যায়ন করবে। এ বিষয়ে দৌলতপুর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক মুশফিকুল আনাম মিশু জানান, আমি ও আমার পরিবার দলের জন্য দীর্ঘ ১৭ টি বছর ফ্যাসিস্ট সরকারের সময়ে চরম নির্যাতিত, হামলা-মামলার স্বীকার হয়েছি। নেতৃত্ব সৃষ্টিতে দল আমাকে মূল্যায়ন করেছে, তেমনি ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যে সব নেতা-কর্মী বিগত ১৭ বছর জুলুম, হামলা-মামলা শিকার হয়েছেন তাদের অবশ্যই মূল্যায়ন করা হবে। এ বিষয়ে দৌলতপুর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলামিন সরদার রতন জানান, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফার বাস্তবায়ণ ও দলকে সু-সংগঠিত করার লক্ষ্যে কেন্দ্রীয় বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ও খুলনা-৩ আসনের ধানের শীষের প্রার্থী আলহাজ¦ রকিবুল ইসলাম বকুল ভাইয়ের নির্দেশনা মোতাবেক ও খুলনা মহানগর সেচ্ছাসেবক দল নেতৃবৃন্দের সার্বিক পরামর্শে সেচ্ছাসেবক দলকে সু-সংগঠিত করা লক্ষ্যে খুব শীঘ্রই আমরা ওয়ার্ড সমূহ ও ইউনিয়নের কমিটি ঘোষনা করবো। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে দলের নিবেদিত কর্মী হিসাবে যার পরিচিতি আছে, দলের জন্য দুঃসময়ে যারা নির্যাতিত, হামলা ও মামলার শিকার নেতৃত্ব সৃষ্টিতে তাদের অবশ্যই মূল্যায়ন করা হবে।
এ বিষয়ে দৌলতপুর থানা বিএনপির সাঃ সম্পাদক শেখ ইমাম হোসেন জানান, দীর্ঘদিন পরে হলেও ওয়ার্ড পর্যায়ে স্বেচ্ছাসেবক দলের কমিটি হতে যাচ্ছে এটা আনন্দের খবর। এ ব্যাপারে আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, যারা নেতৃত্বে আসতে চান, তাদের দলের প্রতি প্রতিজ্ঞাবদ্ধ থাকতে হবে। বিগত ১৭ বছর যারা ফ্যাসিস্ট সরকারের হামলা-মামলার শিকার সেইসব ত্যাগী নেতাদের মূল্যায়ন করা উচিৎ। পাশাপাশি যারা মাদকের আসক্তি ও কারবারীতে জড়িত তাদের কোনো অবস্থাতেই দলে বা কমিটিতে অন্তভুক্ত করা যাবে না।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button