৬০ হাজার টাকা জরিমানা ভেজাল সার তৈরীর উপকরণ জব্দ কারখানা সীলগালা

যশোর সদরে ভেজাল ইমনের সার কারখানায় উপজেলা কৃষি অফিসের অভিযান
মোঃ মোকাদ্দেছুর রহমান রকি যশোর থেকে
যশোর সদরের ৪নং নওয়াপাড়া ইউনিয়নের- তালবাড়িয়া দক্ষিণপাড়ার ভেজার সারকারবারী সামাউল ইসলাম ইমনের ভেজাল সার কারখানায় অভিযান চালিয়ে উপজেলা কৃষি অফিস সমন্বয় একটি টিম। সুচতূর ইমন প্রথমে ধরা ছোয়ার বাইরে থাকার কারনে তার সহধর্মিনীর মাধ্যমে ভেজাল কারখানায় কর্মরত শ্রমিকদের মুহুর্তের মধ্যে পালিয়ে যেতে সহযোগীতা করেছে। যার ফলে গ্রামের মধ্যে ঝোপঁঝাড়ে গড়ে তোলা কারখানায় অভিযান চালায় উপজেলা কৃষি অফিসের একটি দল। দলের নেতৃত্বে দেন উপজেলা কৃষি অফিসার রাজিয়া সুলতানা,উপ-সহকারী কৃষি অপিসার আরিফ,ইনজানুল,মাসুদসহ অন্যান্য উপজেলা কৃষি কর্মকর্তা,কর্মচারী ও পুলিশের একটি টিম। ভেজাল সার কারখানায় অভিযান চালানোর পর ইমনকে তার মোবাইল ফোনের মাধ্যমে ডেকে আনা হয়। ইমনকে ভেজাল সার উৎপাদনের অভিযোগে ৬০ হাজার টাকা জরিমানা ও ভেজাল সার তৈরীর উপকরণ জব্দ করেন এসময় কারখানাটি সীলগালা করে দেন।
স্থানীয় সূত্রগুলো জানিয়েছেন, সামাউল ইসলাম ইমন দীর্ঘদিন সদর উপজেলার তালবাড়িয়া দক্ষিণপাড়ার বিভিন্ন স্থানে ভেজাল সার তৈরী কারখানা স্থাপন করে। পরে সন্ধ্যার পর থেকে তার তৈরীকৃত ভেজাল দস্তাসার কারখানায় তৈরী করা হয় ভেজাল সার। সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত তালবাড়িয়া দক্ষিণপাড়ার তার বাড়ি থেকে ১ কিলোমিটারের মধ্যে ঝোঁপঝাড়ে টিনের চালা দিয়ে কোন রকম প্লাস্টিকের বস্তা দিয়ে ঘিরে তৈরী করেন ভেজাল সার কারখানা। তার কারখানায় প্রতিনিয়ত কয়েকটন ভেজাল সার উৎপাদন করা হয়। পরে ভেজাল সার তিনি গ্রামের শ্রমিকদের মাধ্যমে ভ্যানে,পিকআপে ও ইজিবাইকসহ মিনি পিকআপে তুলে তার বিভিন্ন গোপনীয় গোডাউনে তোলে। পরে সেখান থেকে চাহিদা মোতাবেক বিক্রি করে ইমন কয়েক বছরে কোটিপতি বনে গেছেন। গোটা তাল বাড়িয়া ও তার আশপাশ এলাকায় সামাউল ইসলাম ইমনকে সবাই ভেজাল সার ও মোবিল তৈরী কারণ হিসেবে চেনেন। বছর কয়েক আগে ঈদের সময় ইমনের ভেজাল সার কারখানায় উপজেলার কৃষি অফিস সমন্বয় র্যাব অভিযান চালিয়ে ইমনকে ১লাখ টাক জরিমানা আদায় করেছিল বলে সূত্রগুলো জানিয়েছেন। সোমবার ২২ সেপ্টেম্বর ইমনের ভেজাল সার কারখানায় অভিযান চালিয়ে সার উৎপাদনকারী বিভিন্ন মাটি,বালিসহ বিভিন্ন উপদান যা মাটির জন্য ক্ষতি কারক সেগুলো জব্দ করে উপজেলা কৃষি অফিসার সীল গালা করে দিয়েছে। তিনি এ প্রতিবেদককে জানান,জব্দকৃত ভেজাল উপকরণগুলো পরবর্তীতে ধ্বংস করা হবে। ইমনকে জরিমানা করার সাথে চরমভাবে সর্তক করে দিয়েছেন বলে উপজেলা কৃষি অফিসার রাজিয়া সুলতানা জানিয়েছেন। তিনি আরো জানিয়েছেন, ভেজাল সার উৎপাদনকারীর বিরুদ্ধে অব্যাহত ভাবে অভিযান চলবে।



