স্থানীয় সংবাদ

যশোরে ডিপো ম্যানেজারকে ধর্ষণের অভিযোগে মামলা

যশোর ব্যুরো
যশোরে জরুরি কথা আছে বলে অফিসে ডেকে এক কোম্পানির নারী ডিপো ম্যানেজারকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নিজেই রোববার ২১ সেপ্টেম্বর রাতে কোতোয়ালি থানায় মামলাটি করেছেন। অভিযুক্ত সোহেল শহরের স্টেডিয়ামপাড়ার ফিরোজের ছেলে। ঘটনার পর থেকে তিনি গা-ঢাকা দিয়েছেন।
ভুক্তভোগীর অভিযোগ, গত শুক্রবার সকালে অফিসে ডেকে নেওয়ার পর সোহেল তাঁকে মারধর করে এবং ধর্ষণ করেন। পরে তাঁর মুখ চেপে ধরে অশ্লীল ছবি ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন।
চার–পাঁচ মাস আগে সোহেল কোম্পানির ডিলারশিপ নেন। সেখান থেকেই তাঁর সঙ্গে পরিচয় হয় ওই নারীর। ১৮ সেপ্টেম্বর কোম্পানির পক্ষ থেকে একটি মিটিং শেষে সোহেল তাঁর মোবাইল নম্বর নেন। সেই সূত্রে শুক্রবার সকালে তাঁকে ডেকে নিয়ে প্রথমে তালাবদ্ধ অফিস এবং পরে বাসায় নিয়ে গিয়ে ধর্ষণের ঘটনা ঘটান।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত বলেন, “প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা মিলেছে। মামলা রেকর্ড করা হয়েছে। ভুক্তভোগীকে মেডিকেল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে এবং আদালতে তাঁর জবানবন্দি দেওয়ার কথা রয়েছে। অভিযুক্ত সোহেলকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।”
স্থানীয়রা জানায়, সোহেলের বিরুদ্ধে এর আগেও একাধিক অভিযোগ ছিল। বিভিন্ন মামলায় তিনি গণপিটুনিও খেয়েছেন। এমনকি স্ত্রী হত্যার অভিযোগেও একসময় সমালোচিত হয়েছিলেন তিনি।#

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button