স্থানীয় সংবাদ

যে জাতি যতো বেশি শিক্ষিত সেই জাতিই বেশি অগ্রগামী’শরণখোলায় উপ আঞ্চলিক কেন্দ্র উদ্বোধন কালে সুধী সমাজে বাউবির উপচার্য ড.এবিএম ওবায়দুল ইসলাম

আবু-হানিফ,শরণখোলা,বাগেরহাট প্রতিনিধি ঃ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালরের উপাচার্য (ভিসি) ও কেন্দ্রীয় বিএনপি’র শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেছেন, যে জাতি যতো বেশি শিক্ষিত সেই জাতি ততো বেশি অগ্রগামী।
শনিবার (২০সেপ্টেম্বর) বাগেরহাটের শরণখোলায় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপ-আঞ্চলিক কেন্দ্রের উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
ভিসি ড. ওবায়দুল ইসলাম আরো বলেন, শিক্ষাকে প্রান্তিক মানুষের দোরগেড়ায় পৌঁছে দেওয়ার উদ্দেশে এবং উপকূলীয় অঞ্চলের পিছিয়ে পড়া মানুষের মাঝে শিক্ষার বিস্তার ঘটাতে শরণখোলা উপজেলায় উপ-আঞ্চলিক কেন্দ্রটি প্রতিষ্ঠার উদ্যোগ নেয়া হয়েছে। এই কেন্দ্রের মাধ্যমে যারা শিক্ষা বঞ্চিত, বয়স্ক তারা কর্মমুখী ও জীবন মুখী শিক্ষার সুযোগ পাবে। আধুনিক বিশ্বে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে শিক্ষা ও জ্ঞান অর্জনের বিকল্প নেই। উন্মুক্ত বিশ্ববিদ্যালয় দেশের সর্বস্তরের মানুষকে শিক্ষা পৌঁছে দিতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। বিশেষ করে প্রান্তিক ও কর্মজীবী মানুষের কাছে উচ্চ শিক্ষার সুযোগ নিশ্চিত করতে বাউবি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
শরণখোলার আনোয়ার হোসেন মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এই সুধী সমাবেশে সভাপতিত্ব করেন বাউবির উপ-উপাচার্যড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা রেঞ্জের অতরিক্ত ডিআইজি শেখ মো. জয়নুদ্দিন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাগেরহাটের পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, বাগেরহাট সরকারি পিসি কলেজের অধ্যক্ষ শেখ জিয়াউল ইসলাম ও বাউবির ট্রেজারার অধ্যাপক ড. আবুল হাসনাত মো. শামীম, বাগেরহাট মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ শাহ আলম ফরাজি, শরণখোলা সরকারি কলেজের অধ্যক্ষ নূরুল আলম ফকির প্রমুখ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button