ফুলবাড়ীগেট বাজার বণিক সমিতির নির্বাচন

# সভাপতি কায়সেদ আলী ও সা. সম্পাদক কিবরিয়া #
স্টাফ রিপোর্টার/খানজাহান আলী থানা/ফুলবাড়ীগেট প্রতিনিধি ঃ দীর্ঘ ২৩ বছর পর ফুলবাড়ীগেট বাজারের ব্যবসায়ীরা ২২ সেপ্টেম্বর একটি সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ উপভোগ করলেন। ভোটের পরিবেশ এবং সুশৃংখলভাবে সুষ্ট, সুন্দর, শান্তিপুর্ন ও আনন্দঘন পরিবেশে ভোট দিতে পেরে ব্যবসায়ীরা সন্তোষ প্রকাশ করেছেন। নির্বাচনে সভাপতি পদে খানজাহান আলী থানা বিএনপির সাবেক সভাপতি ও যোগিপোল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান চেয়ার প্রতীকের মীর কায়সেদ আলী ১৭১ ভোট ব্যবধানে জয়লাভ করেছেন। তার প্রাপ্ত ভোট ৮৮৫, প্রতিদ্বন্দ্বী প্রার্থী খানজাহান আলী থানা বিএনপি নেতা ও মহানগর যুবদলের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক ছাতা প্রতীকের মোঃ আল মামুন জুয়েল পেয়েছেন ৭১৪ ভোট। সাধারণ সম্পাদক পদে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেসিসি ৩নং ওয়ার্ডের সভাপতি ডাঃ সৈয়দ গোলাম কিবরিয়া তালা প্রতীক নিয়ে ৭৭ ভোট ব্যবধানে জয়লাভ করেছে। তার প্রাপ্ত ভোট ৩৭৪ নিকটতম প্রতিদ্বন্দ্বী টুপি প্রতীকের হুমায়ুন কবির বিল্লাল পেয়েছেন ২৯৭ ভোট। সহ-সভাপতি দুটি পদে মাছ প্রতীকের মাসুদ মোড়ল ৪৫০ ভোট ও আম প্রতীকের নুরুল আমিন ৪৪০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে, সহ-সাধারণ সম্পাদক দুটি পদে কলস প্রতীকের মোঃ আজিবর রহমান ৬৯৫ ভোট ও পান প্রতীকের আজাদ হাওলাদার ৬৬৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে, সাংগঠনিক সম্পাদক পদে গরুর গাড়ী প্রতীকের শামীম আহমেদ ৭৭১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে, প্রচার সম্পাদক পদে মাইক প্রতীকের মোঃ আব্বাস তালুকদার(৮৩৭), কোষাধ্যক্ষ পদে হাতি প্রতীকর মোঃ হাবিবুর রহমান (৯৭০), ধর্ম ক্রীড়া ও সমাজ কল্যাণ সম্পাদক পদে বটগাছ প্রতীকের মোঃ নুর আলম (৫৮৫) নির্বাচিত হয়েছেন।
এছাড়াও কার্যকারী সদস্য ৩ টি পদে সূর্যমুখী প্রতীকের মোঃ আবু বক্কর সিদ্দিক(৭৪১), টিয়াপাখি প্রতীকের মোঃ মাসুম বিল্লাহ(৬২৬) এবং ডাব প্রতীকের মোঃ মোফাজ্জেল হোসেন(৫৩০) নির্বাচিত হয়েছেন। খুলনা শ্রমও পরিচালক দপ্তরের কর্মকর্তা, পোলিং অফিসার, প্রতিদ্বন্দ্বী প্রার্থী, তাদের এজেন্ট, সাংবাদিক, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য,পর্যবেক্ষক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের উপস্থিতিতে ভোট গণনা শেষে ২২ সেপ্টেম্বর দিবাগত রাত ১২ টার পরে নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ও খানজাহান আলী থানা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোল্লা সোহাগ হোসেন বিজয়ীদের ফলাফল ঘোষণা করেন। এ সময় তার সাথে নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ফুলবাড়ীগেট বাজার কেন্দ্রী জামে মসজিদের পেশ ইমাম ও খতিব হাফেজ মাওলানা মুফতি হাফিজুর রহমান হাফিজী, সদস্য কেসিসি ২নং ওয়ার্ড বিএনপি’র নেতা ইকবাল হোসেন মিজান, চৌধুরী প্লাজার স্বত্বাধিকারী মোঃ মইন চৌধুরী। সহযোগি হিসাবে দায়িত্ব পালন করেন আনছার উদ্দিন ও মোঃ জহির উদ্দিন লিটন ।
এর আগে পূর্ব ঘোষণা অনুযায়ী বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে ঠিক সকাল ৯ টায় ভোটগ্রহণ শুরু হয় যা বিরতিহীন ভাবে চলে বিকাল ৪ টা পর্যন্ত । ফুলবাড়ীগেট মিরেরডাঙ্গা ইসলামিয়া আলিম মাদ্রাসা প্রাঙ্গনে নির্ধারিত সময়ের আগেই বাজারের ব্যবসায়ীরা সারিবদ্ধ সুশৃংখলভাবে লাইনে দাঁড়িয়ে যায়। নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব খানজাহান আলী থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোল্যা সোহাগ হোসেন বলেন, নির্বাচনে মোট ১ হাজার ৬৫৮ জন ভোটারের মধ্যে ১ হাজার ৬০৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটার উপস্থিতি ছিলো ৯৬ শতাংশ। বৈরী আবহওয়াকে উপেক্ষা করে সকাল থেকে ভোট কেন্দ্রে ভোটার উপস্থিত ছিলো উল্লেখ যোগ্য এবং স্বরণীয়। দীর্ঘদিন পর অনুষ্ঠিত এ নির্বাচনকে সুষ্ঠু, সুন্দর, শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য দায়িত্ব গ্রহণের পর থেকে আমিসহ আমার নির্বাচন পরিচালনা কমিটি ছিল তৎপর। সুষ্ট সুন্দর ও নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করার জন্য সকল পদক্ষেপ গ্রহণ করা হয় এবং সফল হয়ে সকলের সহযোগিতা নিয়ে একটি শান্তিপুর্ণ ভোট উৎসব উপহার দিতে পেরে সর্বমহলে প্রশংসিত হয়েছি। এ অর্জন ফুলবাড়ীগেট বাজারের ব্যবসায়ীসহ সর্ব মহলের। মোল্যা সোহাগ হোসেন আরো বলেন গণনাসহ ভোটের সকল কার্যক্রম পর্যবেক্ষণে থাকা খুলনা শ্রম ও পরিচালকের দপ্তরের পরিচালক হাফিজ আহমেদ মজুমদার, উপ-পরিচালক ফারুক হোসেন, মোঃ মাহবুব আলম, নির্বাচন পরিচালনা কমিটির সকল সদস্য, ভোটের সাথে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা, কর্মচারী, আইন শৃংখলা বাহিনীর সদস্য, সাংবাদিক, বাজারের ব্যবসায়ীসহ সকলকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।



