২৬ সেপ্টেম্বর বিক্ষোভ মিছিল সফলে ইসলামী আন্দোলন খুলনা সদর থানার যৌথ সভা

খবর বিজ্ঞপ্তি ঃ আগামী ২৬ সেপ্টেম্বর পিআর পদ্ধতিতে নির্বাচন, রাষ্ট্র সংস্কার, জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যার বিচার দৃশ্যমান, জাতীয় পাটিসহ ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ দাবিতে বিক্ষোভ মিছিল সফল করার লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরীর সদর থানার এক যৌথ সভা গতকাল মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাতটায় পাওয়ার হাউজ মোড়স্ত আইএবি মিলানায়তনে থানা সহ-সভাপতি আব্দুল মান্নান এর সভাপতিত্বে ও সেক্রেটারী মোঃ ফেরদৌস গাজী সুমন এর পরিচালনায় অনুষ্ঠিত হয়। সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সহ-সভাপতি শেখ মোঃ নাসির উদ্দিন। আরো উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন সদর থানার জয়েন সেক্রেটারি এইচ এমন খালিদ সাইফুল্লাহ, মাওলানা ইসমাইল হোসেন, শ্রমিক আন্দোলন সদর থানা সভাপতি মো. কামাল হোসেন, যুব আন্দোলন থানা সভাপতি মাওলানা হাবিবুল্লাহ গাজী, ছাত্র আন্দোলনের হাবিবুল্লাহ মেসবাহ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, মো. আনোয়ার হোসেন, আব্দুর রহমান সবুজ, মিরাজ মাহাজন, জাবের হোসেন, শহিদুল ইসলাম, গাজী জাহাঙ্গীর হোসেন, মফিজুর রহমান লাভলু, বখতিয়ার হোসেন, আব্দুল হাই, আব্দুর রাজ্জাক, বদরুজ্জামান, রেদওয়ানুল করীম রিপন, মাহবুব হোসেন, সেলিম হোসেন, রুহুল আমীন বিশ্বাস, হেলাল উদ্দিন, আফজাল হোসেন, শামসুল হক, আব্দুল্লাহ মাহমুদ, আল আমীন আকন, মাসুম বিল্লাহ, তৌফিকুল ইসলাম রাজ, শেখ শাহরিয়ার নাফিস, ফাহিম হোসেন, নূরুল করিম, মোহাম্মদ মিরাজুল ইসলাম প্রমুখ। সভায় আগামী ২৬ সেপ্টেম্বর ডাকবাংলায় সমাবেশ ও মিছিল সফল করার লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়।



