খুলনা বিএসটিআই’র মোবাইল কোর্র্ট অভিযান : ২ টি মামলা

স্টাফ রিপোর্টার ঃ খুলনা বিভাগীয় বিএসটিআই’র সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলা প্রশাসন এর সমন্বয়ে একটি মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে সাতক্ষীরার কালিগঞ্জ বাজার গ্রামের জরি মুড়ি মিল প্রতিষ্ঠানকে বিএসটিআই’র সিএম লাইসেন্স গ্রহণ ব্যতিত মুড়ি পণ্য উৎপাদন ও বাজারজাত করায় ও নলতা চৌমুহনী জনতা বেকারি এন্ড কনফেকশনারী প্রতিষ্ঠানকে বিএসটিআই’র সিএম লাইসেন্স গ্রহণ ব্যতিত ব্রেড, বিস্কুট ও কেক পণ্য উৎপাদন ও বাজারজাত করায়-বিএসটিআই আইন ২০১৮ এর ৩১ ধারা অনুযায়ী নির্বাহী ম্যাজিস্ট্রেট উক্ত ২ টি প্রতিষ্টানকে পঁচিশ হাজার টাকা করে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়।খাদ্যদ্রব্যসহ সকল পণ্যের গুণগতমান সঠিক রাখতে ষুলনা বিএসটিআই’র এধরনের অভিযান চলমান থাকবে বলে জানান কর্তৃপক্ষ।নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত কুমার বিশ্বাস এর নেতৃত্বে বিএসটিআই বিভাগীয় অফিস খুলনার কর্মকর্তা ফিল্ড অফিসার ( সিএম) মোঃ আব্দুল মান্নান ভ্রাম্যমান আদালতে দায়িত্ব পালন করেন ।



