বাগেরহাট প্রেসক্লাবে তথ্য অফিসের আয়োজনে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন কর্মশালা

বাগেহোট প্রতিনিধি ঃ বাগেরহাটে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ উপলক্ষে সংবাদ কর্মীদের নিয়ে এক কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা তথ্য অফিসের আয়োজনে বুধবার সকাল ১০ টায় বাগেরহাট প্রেসক্লাবের সম্মেলন কক্ষে এসভা অনুষ্ঠিত হয়। জেলা প্রসাসক আহমেদ কামরুল হাসান সভাপতিত্বে ও জেলা তথ্য অফিসার মুঈনুল ইসলাম এর সঞ্চলনায় অনুষ্ঠিত কো-অর্ডিনেশন সভায় প্রধান অতিথি হিসাবে র্ভাচুয়ালী বক্তৃতা করেন গনোযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক ফায়জুল হক। জেলা প্রসাসক আহমেদ কামরুল হাসান এ কার্যক্রম শুরু হওয়ার আগে হাসপাতালের সাথে যোগাযোগ করে দ্রুত রেজিষ্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করার আহবান করেন। গুটি বসন্ত, পোলিও, হাম-রুবেলাসহ বহু রোগ টিকার মাধ্যমে মুক্ত হয়েছে। টাইফয়েডও একটি সংক্রমন ব্যাধী। এটাও টিকার মাধ্যমে নিরসন হবে বলে ইউনিসেফ অর্থায়ন করছে টিকা ক্যাম্পেইনে। তিনি আরো বলেন বাগেরহাট জেলা প্রশাসনের পক্ষ থেকে সকল ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ শেখ ঋয়াদুজ্জামান, প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামান, সাধারণ সম্পাদক তরফদার রবিউল ইসলাম প্রমুখ। এছাড়াও প্রিন্ট,ও ইলেকট্রনিক্স মিডিয়ায় কর্মরত সংবাদকর্মীগণ উপস্থিত ছিলেন। মেডিকেল অফিসার ডাঃ শেখ রিয়াদুজ্জ জামান বলেন, আগামী ১২ অক্টোবর থেকে ৯মাস থেকে ১৫ বছর বয়সী শিশুদের জন্য বিনামূল্যে শুরু হতে যাওয়া টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু হবে।



