স্থানীয় সংবাদ

শ্যামনগর প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠিত

# সালাউদ্দিন বাপ্পি আহবায়ক, আব্দুস সবুর সদস্য সচিব #

শ্যামনগর প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর প্রেসক্লাবের ৫ সদস্য বিশিষ্ট ১বছর মেয়াদী এক আহবায়ক কমিটি গঠিত হয়েছে।
এখানে সর্ব সম্মতিক্রমে সিনিয়র সাংবাদিক দৈনিক পুর্বান্ঞল পত্রিকার শ্যামনগর প্রতিনিধী গাজী সালাউদ্দিন বাপ্পি কে আহবায়ক ও আব্দুস সবুর খান দৈনিক সাতক্ষীরা সংবাদ ও বাংলাদেশ বসুন্ধারা পত্রিকার শ্যামনগর প্রতিনিধী কে সদস্য সচিব করে ৫সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়েছে ।
গত মঙ্গলবার সন্ধ্যায় প্রেসক্লাবের অস্থায়ী কার্য্যালয়ে এক সাধারন সভা অনুষ্ঠিত হয়। এখানে উক্ত কমিটিতে সদস্য হিসাবে নির্বাচিত হন জাতীয় দৈনিক গনকন্ঠ পত্রিকার প্রতিনিধী (যুগ্ন আহবায়ক) মোঃ মোশারফ হোসেন, দৈনিক গনমুক্তি পত্রিকার প্রতিনিধী হাবিবুল্লাহ বেলালী (সদস্য) , দৈনিক ঢাকার ডাক ও দৈনিক অভয়নগর পত্রিকার প্রতিনিধী মোঃ তোফাজ্জেল হোসেন।
উক্ত সাধারন সভায় আরো সিদ্ধান্ত হয় আগামী তিন মাসের মধ্যে শ্যামনগর প্রেসক্লাবের পুর্নাঙ্গ কমিটি গঠন করা হবে।+

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button