স্থানীয় সংবাদ

খুলনার কয়েকটি শিল্প কারখানার অনিয়ম বন্ধে কার্যকরী পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত

# বেলার বিভাগীয় নেটওয়ার্ক সমন্বয় সভা #

স্টাফ রিপোর্টারঃ খুলনার আড়ংঘাটা থাানাধীন তেলিগাতী দক্ষিণপাড়ায় জনবসতি নির্জন এলাকায় গড়ে ওঠা খুলনার ঈশানা ননওভেন ফ্যাব্রিক্স ইন্ডাস্ট্রিজের অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা। এটি সিটি বাইপাস সড়ক ঘেষে কৃষি জমিতে গড়ে উঠেছে। গতকাল বুধবার সকালে একটি অভিজাত হোটেলে বাংলাদেশ পরিবেশ আইনবিদ বেলা খুলনা বিভাগীয় নেটওয়ার্ক সমন্বয় সভায় এ আশ্বাস দেন পরিবেশ অধিদপ্তর খুলনার ডেপুটি ডাইরেক্টর সরদার শরিফুল ইসলাম। তিনি ওই সভার প্রধান অতিথি ছিলেন। সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আনোয়ারুল কাদির। অতিথি ছিলেন পরিবেশ সুরক্ষা মঞ্চের সভাপতি এড. কুদরত ই খুদা, বেলার উর্দ্ধতন কর্মকর্তা এ এমএম মামুন এবং ভবদহ কৃষি রক্ষা ও জলাবদ্ধ নিরসন কমিটির সভাপতি আঃ মতলেব সরদার। সভায় বক্তৃতা করেন সাংবাদিক দিপংকর রায়, ছায়াবৃক্ষের প্রধান নির্বাহী মাহবুব আলম বাদশা, হিউম্যানিটিওয়াসের সাঃ সম্পাদক শরিফুল ইসলাম সেলিম, আইআরভির সমন্বয়কারী কাজী জাবেদ খালিদ জয়, এস এ সবুর রানা, এসএম মফিজুল ইসলাম জুম্মান, বেলার নেটওয়ার্ক সদস্য খলিলুর রহমান সুমন প্রমূখ। সভা পরিচালনা করেন বেলার বিভাগীয় সমন্বয়কারী মাহফুজুর রহমান মুকুল। সভায় বেলার কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়। করা হয় আগামী এক বছরের কর্মপরিকল্পনা। সভায় বিলডাকাতিয়ার স্থায়ী জলাবদ্ধতা নিরসনে বেলার কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। তেরখাদার ভুতিয়াবিল, শোলমারি নদী খনন, লবণ পানি ঢুকিয়ে চিংড়ি চাষ প্রতিরোধ, মিস্টি পানির আধার রক্ষাসহ শতাধিক কর্মপরিকল্পনা গ্রহণ করা হয় খুলনা বিভাগে। এর মধ্যে খুলনা জেলায় ঈশানা ননওভেন ফ্যাব্রিক্স ইন্ডাস্ট্রিজের অনিয়ম দূর করাসহ ৩৪টি কার্যক্রম গ্রহণ করা হয়। প্রধান অতিথি বলেন, ঈশানা ননওভেন ফ্যাব্রিক্স ইন্ডাস্ট্রিজের গ্রামের ভিতরে জমিক্রয়সহ সামনে যাতে অনিয়মগুলো (শব্দ ও আলো দুষণ) করতে না পারে সে ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করা হবে। পরিবেশ সুরক্ষা মঞ্চের সভাপতি এড. কুদরত ই খুদা বলেন, গত কয়েক বছর ধরে এ শিল্পকারখানার বিরুদ্ধে পরিবেশ ধ্বংস করার নানা অভিযোগ শুনছি। তারা জনবসতি এলাকায় গড়ে তুলেছে এ কারখানাটি। দু’টি পুকুর ভরাট করে গড়ে তোলা হয়েছে এ শিল্প কারখানা। নির্জন পরিবেশে ফ্যাক্টরীর শব্দে ও উজ্জল লাইটে রাতে এলাকাবাসী ঠিকমত ঘুমাতে পারে না। কোম্পানীর ডাস্ট বাতাসে আশপাশের মানুষের বসবাস কস্টকর হয়ে পড়েছে। বিষয়টি তার সংগঠনের সদস্যরা সরেজমিন পরিদর্শনে যাবেন বলে জানান। বক্তারা বলেন, পরিবেশ ঠিক রাখতে জোনিং সিস্টেম চালু করা উচিত। এক স্পটে শিল্প কারখানা, এক স্টপে কৃষি, এক স্টপে মাছ চাষসহ এভাবে জোনিং সিস্টেম থাকলে কোন শিল্প মালিক কৃষি জমি নস্ট করতে পারবে না।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button