স্থানীয় সংবাদ

যশোরে বিধবা নারীকে ধর্ষনের অভিযোগে যুবক আটক

যশোর ব্যুরো ঃ যশোরে এক বিধবাকে ধর্ষণের অভিযোগে রনি রহমান (৩০) নামে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে জনগণ। রনি যশোরের বাঘারপাড়া উপজেলার উত্তর বলরামপুর গ্রামের সোহরাব হোসেনের ছেলে। ধর্ষিতা বিধবা নারী কোতয়ালি থানায় দায়েরকরা মামলায় উল্লেখ করেন, তার স্বামী মারা যাওয়ার পর সদর উপজেলার গ্রামে তার বাড়িতে তিনি থাকেন। তার মামার বাড়ির এলাকার লোক রনি রহমান। সেই সূত্রে পরিচয় হয়। এরপর থেকে সে মাঝে মধ্যে তার বাড়িতে যেতো এবং কুপ্রস্তাব দিতো। তার ইচ্ছার বিরুদ্ধে একাধিকবার ধর্ষণও করে। গত ২৩ সেপ্টেম্বর রাত ৯টার দিকে রনি বিধবা নারীর বাড়িতে আসেন। ঘরে ঢুকে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। বিধবা ওই সময় চিৎকার দিলে আশেপাশের লোকজন এগিয়ে এসে রনিকে আটক করে। পরে পুলিশে সংবাদ দেয়। চাঁনপাড়া পুলিশ ক্যাম্পের পুলিশ সেখানে গিয়ে রনিকে হেফাজতে নেয়। বুধবার ২৪ সেপ্টেম্বর তাকে আদালতে প্রেরণ করেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button