স্থানীয় সংবাদ

ডুমুরিয়ায় আর্থিক সহযোগিতা প্রদান অনুষ্ঠানে মোহাম্মদ আলি আসগার লবি

# মডেল উপজেলা হিসেবে গড়ে তুলবো ডুমুরিয়া-ফুলতলা #

স্টাফ রিপোর্টার ঃ ডুমুরিয়া উপজেলা বিএনপির আয়োজনে ডুমুরিয়ায় আর্থিক সহযোগিতা প্রদান অনুষ্ঠান ও মতবিনিময় সভা ২৫ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বেলা ১২টায় অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে সাবেক সংসদ সদস্য, বিসিবি’র সাবেক সভাপতি, খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ আলি আসগার লবি বলেন, আমরা মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকলেই মিলেমিশে সুন্দর ডুমুরিয়া উপজেলা গড়ে তুলতে চাই। মডেল উপজেলা হিসেবে গড়ে তুলবো ডুমুরিয়া ও ফুলতলা উপজেলা। তিনি আরও বলেন, ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের সুরক্ষায় বিগতদিনের ন্যায় বিএনপি তাদের পাশে রয়েছে। কোনোভাবেই সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে দেয়া যাবে না। আমরা সবাই মিলে নতুন বাংলাদেশ গড়ার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব। এ ছাড়া পূজা পালনে যেন কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সে জন্য প্রশাসনসহ সকলকে সতর্ক থাকার আহবান জানান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মোল্লা মোশাররফ হোসেন মফিজ, সরদার আব্দুল মালেক, সরোয়ার হোসেন, মোল্লা মাহবুবুর রহমান, মোল্লা কবির হোসেন, খান ইসমাইল হোসেন, মশিউর রহমান লিটন, ফরহাদ হোসেন, শিক্ষক নিত্যনন্দ মন্ডল, অরুন গোলদার, শ্রী মিলন মল্লিক, বিপুল মন্ডল, পরিমল মন্ডল প্রমুখ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button