স্থানীয় সংবাদ

শহরের জলাশয়গুলো ধাপে ধাপে পরিষ্কার করার পরিকল্পনা নেওয়া হয়েছে : তুহিন

স্টাফ রিপোর্টার ঃ খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও খুলনা-২ আসনে ধানের শীষে মনোনয়ন প্রত্যাশী শফিকুল আলম তুহিন বলেছেন, শহরের জলাশয়গুলো ধাপে ধাপে পরিষ্কার করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মাধ্যমে মশার বংশবিস্তার রোধ, পরিবেশ উন্নয়ন এবং জলাশয়গুলোকে ব্যবহারোপযোগী করে তোলা হবে। পরিষ্কার-পরিচ্ছন্নতার পর জলাশয়ে মাছ অবমুক্ত করা হবে। এটি কোনো ব্যক্তি বিশেষের জন্য নয়, বরং সবার জন্য উন্মুক্ত থাকবে। এলাকার দরিদ্র মানুষ যেন বিনামূল্যে মাছ ধরতে পারেন, সেই ব্যবস্থাও রাখা হবে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে সদর থানার ২১নম্বর ওয়ার্ডের গ্রীন লাইন বস্তির একটি জলাশয়ে কচুরিপানা ও আবর্জনা অপসারণ এবং পয়ঃনিষ্কাশন কাজের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
তুহিন আরো বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এই কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে। জনকল্যাণমূলক কাজে দলীয় নেতাকর্মীদের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য তারেক রহমান সবসময় উৎসাহ প্রদান করেন। স্থানীয়রা মনে করছেন, এই উদ্যোগ একদিকে যেমন পরিবেশ রক্ষায় সহায়ক হবে, তেমনি এলাকার মানুষের জীবনমান উন্নয়নে দীর্ঘস্থায়ী অবদান রাখবে।
এসময় উপস্থিত ছিলেন সদর থানা বিএনপির সভাপতি কে এম হুমায়ুন কবীর, আবু সাঈদ শেখ, শফিকুল ইসলাম শফি, নুরুল ইসলাম, আলতাফ হোসেন খান, মাস্টার রফিকুল ইসলাম, জাহাঙ্গীর আলম, শাহজাহান, বারেক আহমেদ, রুবেল জমাদ্দার, মিজানুর রহমান, সাহানা রহমান, কামাল আহমেদ, বেল্লাল, লতিফ শিকদার, আরিফ প্রমূখ।
জুম্মার নামাজ আদায় ও কুশল বিনিময়: খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও খুলনা-২ আসনে ধানের শীষে মনোনয়ন প্রত্যাশী শফিকুল আলম তুহিন শুক্রবার (২৬ সেপ্টেম্বর) নগরীর ২৪নং ওয়ার্ডের বাগমারা মেইন রোডস্থ মসজিদ-এ-দারুস সালামে জুম্মার নামাজ আদায় করেন। নামাজ শেষে মুসল্লিদের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় করেন ও উপস্থিত মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন। এ সময় খুলনা সদর থানা বিএনপি’র সভাপতি কে.এম. হুমায়ুন কবির, বিএনপি নেতা ইশতিয়াক উদ্দিন লাভলু, নাসির উদ্দিন, জাকির ইকবাল বাপ্পি, ২৪নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মনিরুজ্জামান মনি, সাধারণ সম্পাদক বায়েজিদ হোসেন, সাংগঠনিক সম্পাদক সরোয়ার হোসেন,জিয়াউর রহমান খান আপন, হেলাল ফারাজি, ফয়েজ আহমেদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
ছাত্র নেতার বাড়িতে তুহিন: কমার্স কলেজ ছাত্রদলের সভাপতি সামশেধ হোসেন আবিদের মায়ের মৃত্যুর সংবাদ শুনে খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও খুলনা-২ আসনে ধানের শীষে মনোনয়ন প্রত্যাশী শফিকুল আলম তুহিন শোকাহত পরিবারের কাছে যান। এ সময় তিনি শোক সন্তপ্ত পরিবারকে স্বান্তনা দেন এবং মরহুমার নামাজে জানাজায় অংশগ্রহন করেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button