স্থানীয় সংবাদ

৫ দফা দাবিতে খুলনার সকল উপজেলায় ইসলামী আন্দোলনের গণমিছিল

খবর বিজ্ঞপ্তি ঃ জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করা,গণহত্যার বিচার, ফ্যাসিবাদের দোসরদের বিচারের আওতায় আনা ও বিচারকালীন কার্যক্রম নিষিদ্ধ করা, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা এবং পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবিতে যুগপৎ আন্দোলনের কর্মসূচির অংশ হিসেবে খুলনা জেলার আওতাধীন দাকোপ, বটিয়াঘাটা রুপসা, তেরখাদা দিঘলিয়া, পাইকগাছা, কয়রা ডুমুরিয়া ফুলতলাসহ গুরুত্বপুর্ন স্পটে গণ মিছিল করেছে ইসলামী আন্দোলন। দাকোপ উপজেলা (উত্তর) শাখা ঃ ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দাকোপ উপজেলা (উত্তর) শাখায় শুক্র বার বিকাল ৩ টায় চালনা বাজার বাসস্ট্যান্ড চত্বরে আলহাজ্ব শফিকুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি শাকিল আহমেদ রাসেলের পরিচালনায় অনুষ্ঠিত গণসমাবেশ ও বিক্ষোভ মিছিলেপ্রধান অতিথি ছিলেন সংগঠনের জেলা সহ সভাপতি ও দলের খুলনা ১ আসনের হাতপাখা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মাওলানা আবু সাঈদ। রুপসা উপজেলায় সকাল দশটায় রুপসা গরুর হাট চত্বরে মোঃ ইউসুফ আলীর সভাপতিত্বে এবং মাওঃ হারুন অর রশিদের পরিচালনায় অনুষ্ঠিত গণ সমাবেশ বিক্ষোভ গনমিছিলে প্রধান অতিথি ছিলেন জেলা সভাপতি মাওঃ অধ্যাপক আব্দুল্লাহ ইমরান তেরখাদা উপজেলা বাদ আছর কাটেংগা বাজারে মুফতি ফয়জুল্লাহ র সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশ গণ মিছিলে প্রাধান অতিথি ছিলেন জেলা এ্যাসিস্টান সেক্রেটারি মাওলানা মোঃ হারুন অর রশিদ দিঘলিয়া উপজেলা বিকাল সাড়ে ৩ টায় উপজেলার পথের বাজার মাঞ্জালের বটতলা মোড়ে উপজেলা সভাপতি মাওঃ আসাদুল্লাহ হামিদীর সভাপতিত্বে মাস্টার জাফর সাদেকের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশ ও গণমিছিলের প্রধান অতিথি ছিলেন জেলার উপদেষ্টা মাওলানা মোহাঃ ফরিদ আহমদ, ডুমুরিয়া উপজেলায় ডুমুরিয়া বাজার মিকশীমীল এর মোড়ে বিকাল ৩টায় মাওলানা উমার আলীর সভাপতিত্বে অলিউর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশ গণ মিছিলে প্রধান অতিথি ছিলেন খুলনা ৫ আসনের হাত পাখা প্রতীকের সংসদ সদস্য সদস্য প্রার্থী মুফতি আব্দুস সালাম, ফুলতলা উপজেলা বিকাল ৪ টায় ফুলতলা এম এম কলেজের সামনে মুফতি আব্দুল মালেকের সভাপতিত্বে ও আনোয়ার হোসেনের পরিচালনার অনুষ্ঠিত সমাবেশ ও গণ মিছিলে প্রধান অতিথি ছিলেন জেলা সংস্কৃতি বিষয়ক সম্পাদক মাওলানা মোঃ মাহবুবুল আলম, বটিয়াঘাটা পশ্চিমঃ শাখা বিকাল ৪ টায় কাতিয়ানাংলা বাজারে কারিমুল ইসলামের সভাপতিত্বে ও ইসমাইল হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশ গণ মিছিলে প্রধান অতিথি জেলা সভাপতি মাওঃ অধ্যাপক আব্দুল্লাহ ইমরান বিশেষ অতিথি জেলা শাখার সেক্রেটারি এস এম রেজাউল করিম সরদার। বটিয়াঘাটা পুর্ব শাখায় বিকাল সাড়ে ৩টায় বালিয়াডাঙ্গায় ঈদগা ময়দানে হাফেজ মোঃ জাহিদ হাসান শেখের সভাপতিত্বে এবং রহমত আলী শেখ এর পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশ গণ মিছিলে প্রধান অতিথি ছিলেন জেলা সদস্য আলহাজ্ব মাওলানা মোঃ মেজবাউদ্দিন পাইকগাছা ও কয়রা উপজেলা শাখায় বিকাল সাড়ে ৩টায় জিরো পয়েন্ট মোড়ে মুফতি আহমদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশ ও গণ মিছিলে প্রধান অতিথি ছিলেন জেলা সহ-সভাপতি ও খুলনা ৬ আসনের হাতপাখা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী হাফেজ আসাদুল্লাহ আল গালিব। ও ইসলামী যুব আন্দেলন এর কেন্দ্রীয় খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হাসিব গোলদার, দাকোপ (দক্ষিন) উপজেলা বিকাল ৩ টায় কালি নগর বাজারে মাওঃ ইলিয়াস হোসাইনের সভাপতিত্বে এবং মাওলানা মোহসীন আলম মাহবুবীর পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে ও গণমিছিলে প্রধান অতিথি ছিলেন জেলা সদস্য মুফতি মোহাঃ ওমর ফারুখ পৃথক পৃথক গন মিছিলে আরো উপস্থিত ছিলেন মোঃ মহিবুল্লাহ, আব্দুল্লাহ আল নোমান, নুরুল হুদা সাজু,মুফতি আজিজুর রহমান সোহেল , হাফেজ ওসমান করিম,আলহাজ্ব জাহিদুল ইসলাম, মাওঃ ইনামুল, রফিকুল, জাহিদুল, মাওঃ গিয়াস উদ্দীন, মুফতি ফজলুল হক ফাহাদশ্রী সুশান্ত বিশ্বাশ, বাবু কিরন চন্দ্র প্রমুখ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button