স্থানীয় সংবাদ

খুলনা বিভাগীয় অভ্যন্তরীণ নৌ-পরিবহণ মালিক গ্রুপের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

# সৈয়দ জাহিদ সভাপতি : মফিজুর রহমান মহাসচিব #

স্টাফ রিপোর্টার ঃ ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শনিবার খুলনা বিভাগীয় অভ্যন্তরীণ নৌ-পরিবহণ মালিক গ্রুপের পরিচালনা পর্ষদের দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৫-২৬ ও ২০২৬-২৭ সম্পন্ন হয়েছে। উক্ত নির্বাচনে সৈয়দ জাহিদ হোসেন ও মফিজুর রহমানের পূর্ণ প্যানেল বিপুল ভোটে জয়লাভ করে। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। সৈয়দ জাহিদ হোসেন বিনাপ্রতিদ্বন্দিতায় সভাপতি হিসেবে নির্বাচিত হন। ১৩২ জন ভোটারের মধ্যে ১১১ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটে নির্বাচিতরা হলেন, সহ-সভাপতি মোঃ কামাল হোসেন ও কাজী ফেরদৌস হোসেন, মহাসচিব মফিজুর রহমান, যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহাদাৎ হোসেন মল্লিক, বেগ মফিজুল ইসলাম, কোষাধক্ষ্য মোঃ ওসমান গণি, পরিচালকরা হলেন, আব্দুর রহমান, মোঃ আব্দুল রশিদ, আব্দুল হাকীম হাওলাদার, মোঃ দেলোয়ার হোসেন দুলাল, মোঃ মনির হোসেন, মোঃ জসিম শেখ, মোঃ হাদীউজ্জামান, মোঃ সাদিকুর রহমান, নিঘাদ সুলতানা, সুদিপ্তদাশ জয়, সালমান আলম, কাজী নাজমুল হাসান, কাজী তন্ময় হাসান, এম এম আসাদুজ্জামান, মোঃ ফারুক আহম্মেদ খান, মোঃ ওমর ফারুক মিঠু, আব্দুল মতিন তালুকদার, এসএম আশিক মঈন, বশির উদ্দিন আহমেদ, মোঃ জুবায়ের হোসেন, মোঃ শামীম হোসেন, মোঃ শফিকুল ইসলাম, মোঃ জুবায়ের রহমান মিয়া, মো ঃ শামীম তালুকদান, কেএম আব্দুস সালাম এবং এসকে তানজিম আহমেদ ফারিন।
নির্বাচন বোর্ডের চেয়ারম্যান ছিলেন নূরুল হাই মোহাম্মদ আনাছ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)। সদস্য ইমরান হাসান, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, সদস্য মোঃ আনোয়ার সাদাত, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, নির্বাচন আপীল বোর্ডের চেয়ারম্যান আবু সায়েদ মোঃ মনজুর আলম, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন/এপিএমবি), সদস্য মোঃ শাহীনুজ্জামান, পরিচালক (উপসচিব), বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড, বিভাগীয় কার্যালয়, সদস্য মোঃ সোহেল রানা, সহকারী কমিশনার। উল্লেখ্য, বিগত ২৮-০৫-২০২৫ তারিখ নির্বাচন বোর্ড ও নির্বাচন আপিল বোর্ড গঠন করা হয়। ৯/৭/২০২৫ইং তারিখ নির্বাচন তফসিল ঘোষনা করা হয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button