জাতীয় সংবাদ

ট্রাম্পকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানালেন ড. ইউনূস

প্রবাহ রিপোর্ট : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। এক অভ্যর্থনা অনুষ্ঠানে প্রেসিডেন্ট ট্রাম্পকে এ আমন্ত্রণ জানান তিনি। ওই অনুষ্ঠানে একসঙ্গে তোলা তাদের একটি ছবি প্রকাশ করা হয়েছে। সেখানে ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প ও ড. মুহাম্মদ ইউনূসের মেয়ে দিনা ইউনূসকেও দেখা গেছে। গত ২৩ সেপ্টেম্বর লোটে নিউইয়র্ক প্যালেসে ট্রাম্পের অভ্যর্থনা নৈশভোজে এই ছবি তোলা হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং ছবি প্রকাশ করেছে। জাতিসংঘের ৮০তম সাধারণ পরিষদ অধিবেশনে আগত বিশ্বনেতাদের সম্মানে ওই নৈশভোজের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অধ্যাপক ইউনূস ট্রাম্পের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং বিশ্বের বিভিন্ন শীর্ষ নেতার সঙ্গে মতবিনিময় করেন। তাদের মধ্যে ছিলেন স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপ, জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা, জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে। এ ছাড়া তিনি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং দক্ষিণ ও মধ্য এশিয়ায় মার্কিন বিশেষ দূত সার্জিও গরের সঙ্গেও সাক্ষাৎ করেন।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button