স্থানীয় সংবাদ

মোল্লাহাটে লেফটেন্যান্ট জেনারেল (অব.)আব্দুল হাফিজ

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের মোল্লাহাটে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মোল্লাহাটে আয়োজনকৃত পূজাম-প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী উপদেষ্টার বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অব.) আব্দুল হাফিজ।
রবিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে তিনি স্থানীয় পূজা ম-পগুলোতে গিয়ে শারদীয় উৎসব পরিদর্শন করেন।
এসময় তিনি স্থানীয় পূজা উদযাপন কমিটির সদস্যদের সাথে আলোচনা করেন এবং তাদের কাজের প্রশংসা করেন। তিনি বলেন, দুর্গাপূজা ধর্মীয় ছাড়াও সামাজিক ঐক্যের প্রতীক। আমাদের এ ধরনের অনুষ্ঠানগুলোর মাধ্যমে ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করতে হবে।
ম-প পরিদর্শনের সময় তিনি ভক্তদের সাথে কুশল বিনিময় করেন। মন্ডবের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তিনি স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের সাথে আলোচনা করেন। এসময় উপস্থিত ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান, উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু, বাগেরহাট জেলার পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান, বাংলাদেশ সেনাবাহিনীর মেজর রফিকুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ মোঃ ফজলুল হক, উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ হারুন আল রশীদ সহ পুজা উৎযাপন কমিটির নেতৃবৃন্দসহ বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তাগণ।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এর আগে বিভিন্ন স্থানে পূজাম-প পরিদর্শন করেছেন বলে জানা গেছে, যাতে যথাযথ নিরাপত্তা ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা যায়। পরিদর্শন শেষে তিনি বলেন, বাংলাদেশের সকল ধর্মীয় উৎসব আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ। তবে আমরা এমন এক বাংলাদেশ চাই যেখানে কোন উৎসব পালনে প্রশাসনের নিরাপত্তা ব্যবস্থার প্রয়োজন না হয়। উপস্থিত সকলের উদ্দেশ্যে তিনি বলেন, বিগত দিনগুলির চাইতে এবারের দুর্গাপূজার উৎসবটি আরও বর্ণাঢ্য হতে চলেছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button