স্থানীয় সংবাদ
কপিলমুনিতে ৪৭ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

কপিলমুনি প্রতিনিধি ঃ
পাইকগাছার কপিলমুনি ফাঁড়ি পুলিশ ৪৭ পিচ ইয়াবাসহ ফয়সাল ফকির (২০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। ফয়সাল উপজেলার কপিলমুনি ইউপির উত্তর নাছিরপুর গ্রামের রশিদ ফকিরের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, শনিবার ( ২৭ সেপ্টেম্বর) সকাল ১১ টায় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের নিরাপত্তা টহলটিম গোপন সূত্রে খবর পেয়ে, কপিলমুনি পুলিশ ফাঁড়ির এসআই সবুর মিয়াসহ সঙ্গীয় ফোর্স উপজেলার উত্তর নাছিরপুর নিকারী পাড়া রোডস্থ জনৈক মিঠুর দোকানের সামনে অভিযান চালায়। এ সময় পুলিশ ফয়সালকে সন্দেহজনকভাবে আটক করে তার দেহ তল্লাশিকালে তার কাছ থেকে দুটি প্যাকেটে লুকিয়ে রাখা ৪৭ পিচ ইয়াবাসহ তাকে আটক করে এ ব্যাপারে কপিলমুনি পুলিশ ফাঁড়ি ইনচার্জ মোহাম্মদ আজগর আলী জানান, আটককৃতকে থানায় পাঠানো হয়েছে।



