স্থানীয় সংবাদ

খুলনায়সহ ৬ জেলায় ভোক্তা অধিকারের অভিযানে ১৩ প্রতিষ্ঠানকে জরিমানা

# নিয়মবর্হিভূত বেচাকেনা করলে কঠোর ব্যবস্থা গ্রহনের হুঁশিয়ারী #
# জনস্বার্থে অভিযান অব্যহত রাখার আশ^াস সংশ্লিস্টদের #

স্টাফ রিপোর্টার : খুলনার নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রন রাখতে বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় ও খুলনা বিভাগের আওতাধীন বিভিন্ন জেলা কার্যালয় সমূহ নিয়মিত বাজার তদারকিসহ অভিযান অব্যহত রয়েছে। ওই ধারাবাহিকতায় রবিবার (২৮ সেপ্টেম্বর) ভোক্তা অধিকারের ৯ টিম তদারকিমূলক অভিযান পরিচালনা করে। এসময়ে নিত্য প্রয়োজনীয় পণ্যসমূহের বাজার দর ও ক্রয় ভাউচার যাচাই করা হয় এবং সকল ব্যবসায়ীকে সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেয়া হয়। তদারকিকালে সরকার নির্ধারিত মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রির জন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং কেউ সরকার নির্ধারিত মূল্যের থেকে বেশি মূল্য নিলে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণের হুশিয়ারি দেওয়া হয়। অভিযান কালে খুলনা বিভাগের বিভিন্ন জেলায় বাজার তদারকি ও জরিমানা করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ সেলিম এর নেতৃত্বে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানার নিউমার্কেট বাজার এলাকায় অভিযান চালিয়ে এইচডি ফুডকে মেয়াদ উত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। খুলনা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক প্রনব কুমার প্রামানিকের নেতৃত্বে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানার নিউমার্কেট এলাকায় অভিযান চালিয়ে পণ্যের মোড়ক যথাযথ ব্যবহার না করার অপরাধে বাংলাদেশ বেকারিকে ১ হাজার টাকা ও প্রিন্সেস কেক কে ১ হাজার টাকা জরিমানা করা হয়। খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব ওয়ালিদ বিন হাবিব এর নেতৃত্বে খুলনা জেলার ফুলতলা উপজেলার দক্ষিনডিহি বাজার এলাকায় অভিযান চালিয়ে চম্পা ফুড প্রোডাক্টকে অবৈধ প্রক্রিয়ায় খাদ্য উৎপাদন করার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ সজল আহম্মেদ এর নেতৃত্বে শাখিলা উপজেলার আড়পাড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে সাতক্ষীরা ঘোষ ডেয়ারি কে পণ্যের মোড়ক যথাযথ ব্যবহার না করা ও অবৈধ প্রক্রিয়ায় খাদ্য দ্রব্য উৎপাদন করার অপরাধে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ সেলিমুজ্জামানের নেতৃত্বে সদর উপজেলার বিল হরিনা এলাকায় অভিযান চালিয়ে ক্যাফে বিল হরিনাকে অবৈধ প্রক্রিয়ায় খাদ্য উৎপাদন করা ও মেয়াদ উত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে ২০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। কুষ্টিয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মাসুম আলী এর নেতৃত্বে সদর উপজেলার বড় বাজার এলাকায় অভিযান চালিয়ে পণ্যের মোড়ক যথাযথ ব্যবহার না করা ও যথাযথ পন্য সরবরাহ না করার অপরাধে ২৫ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। বাগেরহাট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শরিফা সুলতানা এর নেতৃত্বে মোড়লগঞ্জ উপজেলার আমতলা বাজার এলাকায় অভিযান চালিয়ে অবৈধ প্রক্রিয়ায় পণ্য বিক্রয় করার অপরাধে কাজী এন্টারপ্রাইজকে ১ হাজার টাকা ও আলতাফ স্টোরকে ২ হাজার টাকা এবং তাওহীদ স্টোরকে মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ১ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। সাতক্ষীরা জেলা কার্যালয়ে সহকারী পরিচালক মোঃ মেহেদী হাসান তানভীর এর নেতৃত্বে তালা উপজেলার পাটকেলঘাটা বাজার এলাকায় অভিযান চালিয়ে পণ্যের মোড়ক যথাযথ ব্যবহার না করার অপরাধে মেসার্স রিপন ফ্লাওয়ার মিলকে ৫০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। ঝিনাইদহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নিশাত মেহের এর নেতৃত্বে সদর উপজেলার বৈডাংগা বাজার এলাকায় অভিযান চালিয়ে অবৈধ প্রক্রিয়ায় খাদ্য উৎপাদন করার অপরাধে লাবনী ট্রেডার্সকে যথাযথ পন্য সরবরাহ না করার অপরাধে ৫ হাজার টাকা এবং জোয়ার্দার ট্রেডার্সকে ধার্যকৃত মুল্যের অধিক মূল্যে পণ্য বিক্রয় করার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। অভিযান চলাকালে ব্যবসায়ীদেরকে সচেতন করার পাশাপাশি বাধ্যতামূলকভাবে মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন ও ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ এবং নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি করার নির্দেশনা দেন সংশ্লিষ্টরা। অভিযানে অভিযানে ১৩ টি প্রতিষ্ঠানকে ১ লক্ষ ৫৯ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। জনস্বার্থে চলমান অভিযান অব্যহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এ ব্যাপারে জাতীয় ভোক্তা-অধিকার খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মাদ সেলিম জানান, খুলনার বাজারে আমাদের নিয়মিত তদারকিসহ অভিযান অব্যহত আছে। ভোক্তার অধিকার লঙ্ঘিত করলে ওই ব্যবসায়ী বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা হিসাবে জরিমানা আরোপসহ আদায় করা হচ্ছে। খুলনার বাজার সমূহে কোনো ব্যবসায়ী বা প্রতিষ্ঠান সরকার প্রদত্ত নিয়মনীতির বাইরে ব্যবসা পরিচালনা করলে তাদের ব্যাপারে কঠোর পদক্ষেপ গ্রহন করা হবে। জনস্বার্থে আমাদের কার্যক্রম চলমান থাকবে বলে জানান এ কর্মকর্তা।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button