স্থানীয় সংবাদ

জাতীয় দৈনিক আজকের বিজনেস বাংলাদেশের নবম বছরে পদার্পণ

খবর বিজ্ঞপ্তি ঃ উৎসবমুখর পরিবেশে খুলনায় অনুষ্ঠিত হয়েছে জাতীয় দৈনিক আজকের বিজনেস বাংলাদেশ পত্রিকার ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠান। খুলনা ব্যুরো প্রধান মামুন রেজার উদ্যোগে নগরীর এক স্থানীয় হোটেলে আয়োজিত এ অনুষ্ঠানে আলোচনা সভা, কেক কাটা ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে দিনটি উদযাপন করা হয়। অনুষ্ঠানের শুরুতে উপস্থিত অতিথিদের পরিচয় পর্বের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে কেক কাটা ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে পত্রিকার নবম বর্ষে পদার্পণের আনন্দঘন মুহূর্ত উদযাপন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুস্তাফিজ গ্রুপের চেয়ারম্যান ও সাবেক ছাত্রনেতা আলহাজ্ব মিজানুর রহমান টিংকু। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক রোটারিয়ান ইঞ্জিনিয়ার রুহুল আমিন হাওলাদার, ১৯ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কাজী মিজানুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী শাহিন হোসেন, জাতীয় দৈনিক দিগন্তের সম্পাদক শাহবাজ জামান এবং খুলনার সময়ের খবর পত্রিকার সম্পাদক সরদার বাদশা বাংলাদেশ মানবাধিকার কমিশনের খুলনা মহানগর কমিটির সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন,রোটারিয়ান পিয়াস, এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আজকের বিজনেস বাংলাদেশের খুলনা ব্যুরো প্রধান মামুন রেজা, বিজয় টিভির খুলনা প্রতিনিধি মোঃ আব্দুর রাজ্জাক, চ্যানেল এস-এর জেলা প্রতিনিধি শেখ শান্ত ইসলাম, দৈনিক খুলনা অঞ্চলের রিপোর্টার আতিকুর রহমান, দৈনিক প্রবাহের রিপোর্টার শামীম হোসেন, দৈনিক বাংলার খবর-এর স্টাফ রিপোর্টার মোঃ জাহিদুল ইসলাম জাহিদ, দৈনিক প্রবাহের রিপোর্টার মোশায়েক, দৈনিক প্রবর্তনের স্টাফ রিপোর্টার মোহন চৌধুরী, দৈনিক সময়ের খবরের স্টাফ রিপোর্টার মোঃ রাজীব হাওলাদার, দৈনিক জন্মভূমির খালিশপুর প্রতিনিধি মোঃ রবিউল ইসলাম রবি, দৈনিক প্রবর্তনের মোঃ আনোয়ার হোসেন এবং অনলাইন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল খুলনা টুডে এর প্রতিনিধি আব্দুল্লাহ আল হিসানসহ অন্যান্য গণমাধ্যমকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button