সুন্দরবন ধ্বংসকারী তাপবিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে সেখানে সোলার এনার্জি পার্ক গড়ে তোলা হোক

# আইআরভির সফলতা প্রদর্শনী সভায় বক্তারা #
স্টাফ রিপোর্টারঃ ইনিশিয়েটিভ ফর রাইট ভিউ (আইআরভি) খুলনার সফলতা প্রদর্শনী কর্মশালা রবিবার সকালে অনুষ্ঠিত হয়। কর্মশালায় সংস্থার সুবিধা ভোগীরা তাদের আতœনির্ভরশীলতার গল্প অতিথিদের শুনান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামান। অতিথি ছিলেন খুলনার পরিবেশ সুরক্ষা মঞ্চের সভাপতি এড. কুদরত ই খুদা, পরিবেশ অধিদপ্তর বাগেরহাটের সহকারি পরিচালক দেলোয়ার হোসেন, কৃষি কর্মকর্তা তন্ময় দত্ত। সভায় আইআরভির সফল কর্মকান্ড নিয়ে ভিডিও দেখানো হয়। সভা পরিচালনা করেন আইআরভির নির্বাহী পরিচালক মেরিনা যুথি। শুভেচ্ছা বক্তৃতা করেন একশন এইড বাংলাদেশের প্রোগ্রাম অফিসার হামিদুল ইসলাম, প্রকল্প বিষয়ক প্রেজেন্টেশন করেন সংস্থার ফিল্ড কো অর্ডিনেটর হাসান মাহমুদ জসিম। আইআরভি একটি অলাভজনক আর্থ সামাজিক উন্নয়ন প্রতিষ্ঠান। প্রতিষ্ঠালগ্ন থেকে এই সংস্থা সচেতনতা ও দক্ষতা বৃদ্ধি, তথ্য ব্যবস্থাপনা, প্রচারাভিযান, জলবায়ু ন্যায্যতা বিষয়ক কার্যক্রমের মাধ্যমে বাংলাদেশের দক্ষিন-পশ্চিম উপকূলীয় অঞ্চলের উন্নয়নে উদ্যোগী। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় অভিযোজন, প্রাকৃতিক দূযোর্গ মোকাবেলা, জীবন-জীবিকার মান উন্নয়ন, খাদ্য নিরাপত্তা ও দারিদ্র দূরীকরনের উদ্দ্যেশে এই প্রতিষ্ঠান সরকারী, বেসরকারী, ও দাতা সংস্থাসমুহের সহায়তায় খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর ও নড়াইল জেলায় কার্যক্রম পরিচালনা করছে। একশনএইড বাংলাদেশের সহায়তায় বাগেরহাট জেলার সদর ও রামপাল উপজেলায় আইআরভি ২০১৭ সাল থেকে “ভূমিহীন জনগোষ্ঠীর জীবন জীবিকা সুরক্ষা” শীর্ষক প্রকল্পের কার্যক্রম পরিচালনা করছে। এই প্রকল্পের কার্যক্রমের অংশ হিসেবে সকল অংশিজনের উপস্থিতিতে একটি সফলতা প্রদর্শনী কর্মশালা বাগেরহাট ধানসিঁড়ি ট্রেনিং সেন্টারের ২য় তলা আয়োজন করা হয়। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বাগেরহাট পরিবেশ সুরক্ষা নাগরিক কমিটির সভাপতি নজরুল ইসলাম, খুলনা পরিবেশ সুরক্ষা মঞ্চের অজান্তা দাস ও খলিলুর রহমান সুমন, সুজন জেলা কমিটির সম্পাদক এসএম হাসিব, টিআইবির বশির, আঃ সালাম, মিলন, হানিফ আলী, আঃ গণি প্রমূখ। উক্ত কর্মশালায় সরকারী কর্মকর্তাবৃন্দ, সুধী সমাজের প্রতিনিধিবৃন্দ ও কমিউনিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, সুন্দরবন ধ্বংসকারী রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র অবিলম্বে বন্ধ করে সেখানে সৌর তাপবিদ্যুৎ কেন্দ্র চালু করা হোক। তানা হলে এখানে সোলার এনার্জি পার্ক গড়ে তোলা হোক। প্রতিটি এলাকায় ভুমি জোনিং সিস্টেম চালু করা জরুরী। ধান চাষ, মাছ চাষ, আবাসন স্থান,বনভূমি, শিল্প কলকারাখানা জোনসহ প্রতিটি সেক্টরের জোন থাকা দরকার। তাহলে পরিবেশ বনভূমি ধ্বংস হওয়ার কোন সুযোগ থাকবে না।



