বিশ্ব নদী দিবস উপলক্ষে ভৈরব নদীতে নৌকায় চড়ে মানববন্ধন ও সমাবেশ

স্টাফ রিপোর্টারঃ বিশ্ব নদী দিবস উপলক্ষে রবিবার বিকেলে নগরীর ৫নং ঘাটে ভৈরব নদীতে নৌকায় চড়ে মানববন্ধন ও সমাবেশের কর্মসূচী পালন করা হয়। পরিবেশ আইনবিদ বেলা ও পরিবেশ সুরক্ষা মঞ্চ খুলনা এ কর্মসূচীর আয়োজক। এতে সভাপতিত্ব করেন পরিবেশ সুরক্ষা মঞ্চ খুলনার সভাপতি এড. কুদরত ই খুদা। বেলার বিভাগীয় সমন্বয়কারী মাহফুজুর রহমান মুকুলের পরিচালনায় মানববন্ধনে অংশ নেন নাগরিক নেতা এস এম সোহরাব হোসেন, মতিয়ার রহমান, আইনুল হক, মাহবুবুল হক বাদশা, মনির চৌধুরি সোহেল, খলিলুর রহমান সুমন, আফজাল হোসেন রাজু, বিওয়াইসিএফ খুলনা জেলা শাখার নেতা ইমরান বন্দ,আরও উপস্থিত ছিলেন বিওয়াইসিএফেল খুলনা জেলা শাখার সদস্য সচিব আব্দুল্লাহ আল রাহাত, যুগ্ম সদস্য সচিব সুমাইয়া হক, সদস্যবৃন্দ এশনা এমদাদ এশামনি, হারিজ মাহমুদ রাকিব, সিনথিয়া আক্তার, মোঃ উসমান শেখ, ফারজানা খাতুন, সাদমান সৌমিক নাঈম, সুমাইয়া আফরিন মুন্নি, এস. এম. মাশরাফি, সাদিয়া জাফর, মোঃ সিয়াম, লামিয়া, রুনা, জান্নাতুল, সাকিব হাসান রাজ, নাজিম শাহারিয়ার, জাকিয়া আক্তার, স্নেহা প্রমূখ। বক্তারা বলেন, নদী জীবন্ত সত্বা। নদীকে বাঁচাতে না পারলে খুলনাও বাঁচবে না। খুলনাকে বাঁচাতে হলে ময়ুর, রূপসা ও ভৈরব নদীকে বাঁচাতে হবে। নদী দখল দুষণের হাত থেকে রক্ষা করতে হবে। পরে নৌকায় চড়ে ভৈরব নদীর ত্রি মোহনা পর্যন্ত ভ্রমণ করা হয়। এ সময় দেখা যায়, ভৈবর নদ ইটভাটার মালিকরা অনেকাংশ দখল করে ফেলেছে। অবিলম্বে এ ইটভাটা অপসারণপূর্বক নদী দখলমুক্ত করনেল জোর দাবি জানায় নাগরিক নেতৃবৃন্দ।



