জাতীয় সংবাদ
সাতক্ষীরায় আ.লীগ নেত্রী শামীমা পারভীন গ্রেপ্তার

প্রবাহ রিপোর্ট : সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক, বর্ণমালা একাডেমির পরিচালক এবং সংগীতশিল্পী শামীমা পারভীন রতœাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার রাত ১১টা ৪৫ মিনিটে সাতক্ষীরা শহরের সুলতানপুর ক্লাব থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সাতক্ষীরা সদর থানার ওসি শামিনুল হক। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সময়ে নাশকতার একটি মামলায় শামীমা পারভীন রতœাকে গ্রেপ্তার করেছে পুলিশ।



