খুলনা মহানগরীতে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফলের লক্ষ্যে এডভোকেসি সভা

খবর বিজ্ঞপ্তি ঃ খুলনা মহানগরীতে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ সফল করার লক্ষ্যে আয়োজিত এডভোকেসি সভা সোমবার বিকেলে শেরে বাংলা রোডস্থ নগর স্বাস্থ্য ভবনে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন কেসিসি প্রশাসক মো: ফিরোজ সরকার। বিশ^ স্বাস্থ্য সংস্থা ও ইউনিসেফ-এর সহযোগিতায় কেসিসি’র স্বাস্থ্য বিভাগ এ সভার আয়োজন করে। প্রধান অতিথির বক্তৃতায় কেসিসি প্রশাসক বলেন, যে কোন মূল্যে খুলনা মহানগরীতে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শতভাগ সফল করতে হবে। এ টিকায় কোন ক্ষতিকর প্রভাব নেই সে বিষয়ে নগরবাসীকে আশ^স্ত করা এবং জনসচেনতা বৃদ্ধির লক্ষ্যে ব্যাপক প্রচার প্রচারণার জন্য তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানান। আগামী ১২ অক্টোবর থেকে মাসব্যাপী এ টিকাদান ক্যাম্পেইন শুরু হবে। সভায় ১২ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানসমূহে এবং ১ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত নগরীর বিভিন্ন কমিউনিটিতে টিকাদানের সিদ্ধান্ত নেয়া হয়। উল্লেখ্য, টাইফয়েড জ¦র একটি প্রতিরোধযোগ্য সংক্রামক রোগ। দূষিত খাবার ও পানি পানের মাধ্যমে এ রোগের বিস্তার ঘটে। এ জ¦রে আক্রান্ত হলে দীর্ঘমেয়াদী শারীরিক জটিলতাসহ আর্থিক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। এই টিকা টাইফয়েড জ¦রের বিস্তার রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সভায় জানানো হয়। টিকাদান ক্যাম্পেইন সফল করার লক্ষ্যে মহানগরীকে ৪টি জোনে ভাগ করে ৬২ জন সুপারভাইজারের তত্ত্বাবধানে ২’শ ৫২ জন টিকাদার এবং ৩’শ ৫০ জন স্বেচ্ছসেবী নিয়োজিত থাকবে। ১’শ ৩৪টি প্রাইমারী ও ১’শ ১২টি মাধ্যমিক স্কুলসহ ৩’শ ১৯টি অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন কমিউনিটির ৯ থেকে ১৫ বছরের কম বয়সী সর্বমোট ১ লক্ষ ৭২ হাজার ৩’শ ৭০ জন ছেলে ও মেয়েকে টিকাদানের আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শরীফ আসিফ রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্যের বিভাগীয় পরিচালক ডা. মো: মুজিবুর রহমান, কেসিসি’র প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট কোহিনুর জাহান, বিএনএস উপশম এর নির্বাহী কর্মকর্তা লে. কর্ণেল মো: মোসাদ্দেকুল ইসলাম, সিভিল সার্জন ডা. মোছা: মাহফুজা খাতুন, ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মো: আনিসুজ্জামান শিকদার ও জেলা শিক্ষা কর্মকর্তা এস এম সাইদুর রহমান। অন্যান্যের মধ্যে বিশ^ স্বাস্থ্য সংস্থার এসআইএমও ডা. নাজমুর রহমান সজিব, কেসিসি’র শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকর্তা এসকেএম তাছাদুজ্জামান, প্রশাসনিক কর্মকর্তা মোল্লা মারুফ রশিদ, প্রধান কর নির্ধারক শেখ হাফিজুর রহমান সহ ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তাগণ ও সহযোগী সংস্থার প্রতিনিধিগণ সভায় উপস্থিত ছিলেন। সভা পরিচালনা করেন কেসিসি’র প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মীউল ইসলাম।



