স্থানীয় সংবাদ
খুলনায় জাল টাকাসহ ১ জন গ্রেফতার

স্টাফ রিপোর্টার ঃ খুলনা মেট্রোপলিটন পুলিশ অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় খানজাহান আলী থানা পুলিশ ২৮ সেপ্টেম্বর রাতে পথের বাজার চেকপোস্ট থেকে শহিদ গোলজার (৫২) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করে। ওই ব্যক্তির হেফাজত হতে আটাশ হাজার জাল টাকা উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে খানজাহান আলী থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।



