স্থানীয় সংবাদ

খুলনার জিপি এ্যাড. জাকির হোসেন ‘ড. শহীদুল্লাহ গোল্ডেন এ্যাওয়ার্ড’-এ মনোনীত

খবর বিজ্ঞপ্তি : খুলনার জিপি এ্যাড. ড. মো. জাকির হোসেন এ বছরে ড. মুহাম্মদ শহীদুল্লাহ গোল্ডেন এ্যাওয়ার্ড-এর জন্য মনোনীত হয়েছেন। আগামী ১৮অক্টোবর ঢাকার মগবাজারের জলপাই রেস্টুরেন্ট এ্যান্ড পার্টি সেন্টারে গুণীজনরা পদক গ্রহণ করবেন। জ্ঞান তাপস ড. মুহাম্মদ শহীদুল্লাহ স্মৃতি পরিষদ এর আয়োজক।
আইন পেশা, সমাজচিন্তা ও মানবকল্যাণে বিশেষ অবদানের জন্য জুরী বোর্ড তাঁকে গুণীজন হিসেবে মনোনীত করেছেন। তিনি আইন পেশার পাশাপাশি সাংবাদিকতা পেশার সাথে সম্পৃক্ত। সাংবাদিকতায় পিএইচডি ডিগ্রি লাভ করেন। অধুনালুপ্ত দৈনিক হিযবুল্লাহ সম্পাদক। ১৯৯৮ সালে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও বিভিন্ন সময়ে খুলনা প্রেসক্লাবের সহ-সভাপতি নির্বাচিত হন। তিনি নাগরিক ঐক্যেও খুলনা নগর শাখার সভাপতি। ১৯৯৭ সালে আইন পেশায় এবং ২০২৪ সালে ২১ নভেম্বর জিপি হিসেবে যোগ দেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button