স্থানীয় সংবাদ

যেন কোনো ধরনের নাশকতা ঘটাতে না পারে সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে -মাওলানা আবুল কালাম আজাদ

স্টাফ রিপোর্টার ঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ বলেছেন, জামায়াত ইসলামী সম্প্রীতির বাংলাদেশের স্বপ্ন দেখে। কিছু লোক ধর্মের নামে অর্ধম করে। বাংলাদেশ জামায়াতে ইসলামী সব ধর্মের সমান অধিকারে বিশ্বাসী। আপনারা বিশ্বাস করতে পারেন জামায়াতে ইসলামীর কাছে আপনারা নিরাপদ। তিনি বলেন, হিন্দু ধর্মাবলম্বীদের সাথে আমাদের পারিবারিক সম্পর্ক অত্যন্ত গভীর। তিনি বলেন, আমাদের অঙ্গীকার আমরা শান্তিপূর্ণ পরিবেশে বসবাস করতে চাই। সমান অধিকার নিয়ে বাঁচতে চাই। পৃথিবীর সব মানুষের শরীরে লাল রক্ত বহমান। সেখানে কোনো বিভেদ নেই। আচার অনুষ্ঠানাদি পৃথক হতে পারে। তাতে বিরোধ থাকতে পারে না। সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে খুলনা-৬ আসনের পাইকগাছা উপজেলার পাইকগাছা পৌরসভা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে মতবিমিনয়কালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।
এ সময় খুলনা জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক গোলাম সরোয়ার, সহকারী সেক্রেটারি এডভোকেট মোস্তাফিজুর রহমান, জেলা কর্মপরিষদ সদস্য এস এম আমিনুল ইসলাম, পাইকগাছা পৌরসভা পূজা উদযাপন পরিষদ সভাপতি বাবুরাম মন্ডল, পাইকগাছা উপজেলা আমীর মাওলানা সাইদুর রহমান, সেক্রেটারি আলতাফ হোসেন, পৌর আমীর আসাদুল হক, সেক্রেটারি মিজানুর রহমান, চাঁদখালি ইউনিয়ন আমীর প্রভাষক রবিউল ইসলাম, সোলাদানা ইউনিয়ন আমীর মো. শফিকুল ইসলাম, পাইকগাছা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মো. আসাদুল ইসলাম, গদাইপুর পূজা উদযাপন পরিষনের সভাপতি প্রকাশ ঘোষ বিধান, সোলাদানা পূজা উদযাপন পরিষদের সভাপতি রেভাসেন্ধু সরকার, পাইকগাছা উদযাপন পরিদের কোষাধাক্ষ পীযূষ কান্তি সাধু, লস্কর পূজা উদযাপন পরিষদের সভাপতি বিকাশ, চাঁদখালী পূজা উদযাপন পরিষদের নেতা কনক সরকার, পাইকগাছা পৌরসভা পূজা উদযাপন পরিষদের কোষাধ্যক্ষ তুষার কান্তি মন্ডল প্রমুখ।
মাওলানা আবুল কালাম আজাদ আরও বলেন, হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব আসন্ন দূর্গাপূজায় পরাজিত কোনো শক্তি যেন কোনো ধরনের নাশকতা ঘটাতে না পারে সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে। যখনই হিন্দু সম্প্রদায়ের দূর্গাপূজা আসে তখনই একটি মহল ভীতিকর পরিস্থিতির আশঙ্কা তৈরি করে। সকল সম্প্রদায়ের জানমাল রক্ষা করতে হবে। জামায়াতে ইসলামী সব সময় হিন্দু সম্প্রদায়ের পাশে ছিল, আছে ও থাকবে।#

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button