স্থানীয় সংবাদ

খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পরিষদ নির্বাচন বিষয়ক পরামর্শ সভা

খবর বিজ্ঞপ্তি ঃ ২৮ সেপ্টেম্বর, রবিবার সন্ধ্যা ৭টায় খুলনা চেম্বারের সভাকক্ষে খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর পরিচালনা পরিষদ নির্বাচন (২০২৫-২০২৬ ও ২০২৬-২০২৭) আয়োজন উপলক্ষে খুলনা চেম্বারের সম্মানিত সদস্যবৃন্দের সাথে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। সভায় বাণিজ্য সংগঠন বিধিমালা ২০২৫ এর আলোকে খুলনা চেম্বারের পরিচালনা পরিষদ নির্বাচন বিষয়ক কর্মশালা আয়োজনের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়াও, সভায় দীর্ঘসময় যাবৎ নির্বাচনের সম্ভাব্য সময় নিয়ে মতবিনিময় করার পর সদস্যবৃন্দ মে ২০২৬ মাসের সমাপনান্তে চেম্বারের নির্বাচন আয়োজনের বিষয়ে সহমত পোষণ করেন। উক্ত সভায় সভাপতিত্ব করেন খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক ও খুলনা চেম্বারের প্রশাসক জনাব নূরুল হাই মোহাম্মদ আনাছ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button