জাতীয় সংবাদ

ডিসেম্বরে চালু হবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

প্রবাহ রিপোর্ট : বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, রূপপুর বিদ্যুৎকেন্দ্র আগামী নভেম্বরে চালু করার জন্য রাশিয়াকে চিঠি দিয়েছিলাম। তারা জানিয়েছেন যে ডিসেম্বরে পরীক্ষামূলকভাবে চালু করবে। গতকাল মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ে নিজের দপ্তরে সাংবাদিকদের উপদেষ্টা এ কথা বলেন। উপদেষ্টা বলেন, ইতোমধ্যে বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি চলে এসেছে। আইএইএ-এর একটা দল পর্যবেক্ষণ করে কিছু সুপারিশ করেছে। আমরা সেগুলো বাস্তবায়ন করছি। তারা আবার এসে ফাইনাল সম্মতি দেবে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রতি ইউনিট বিদ্যুতের দাম এখনও নির্ধারণ করা হয়নি বলেও জানান তিনি। পদ্মার তীরে পাবনায় অবস্থিত এ দুই-ইউনিটের প্ল্যান্টটি রাশিয়ার নির্মিত ভিভিইআর-১২শ রিঅ্যাক্টর দুটি চালু হলে বাংলাদেশের গ্রিডে দুই হাজার চারশ মেগা ওয়াটের বিদ্যুৎ যোগ হবে। এর মধ্যে ইউনিট-১ এর নির্মাণকাজ শুরু হয়েছিল ২০১৭ সালে এবং ২০১৮ সালে ইউনিট-২ এর কাজ শুরু হয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button